Friday, June 12, 2026
HomeScroll'পচা ডিম রেডি, শ্রীরামপুরে এলেই হবে ডিম থেরাপি'! কল্যাণকে চরম হুঁশিয়ারি বিজেপি...
BJP

‘পচা ডিম রেডি, শ্রীরামপুরে এলেই হবে ডিম থেরাপি’! কল্যাণকে চরম হুঁশিয়ারি বিজেপি কর্মীদের

বিজেপি কর্মীদের একাংশ স্থানীয় দোকান থেকে ডিম কিনে প্রতীকী প্রতিবাদও জানান

হুগলি: তৃণমূল কংগ্রেস (TMC) নেতাদের ‘ডিম থেরাপি’ নিয়ে বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। এবার একই দাওয়াই দেওয়ার হুঁশিয়ারির মুখে পড়লেন ঘাসফুল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। সম্প্রতি তাঁর বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ দেখান বিজেপি (BJP) কর্মীরা। শুধু বিক্ষোভই নয়, সাংসদ শ্রীরামপুরে এলে তাঁর বিরুদ্ধে ‘ডিম থেরাপি’ (Egg Therapy) চালানোর হুঁশিয়ারিও দিলেন তাঁরা।

সম্প্রতি এক রাজনৈতিক বিতর্কের প্রেক্ষিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, তিনি পশ্চিমবঙ্গের ‘নম্বর ওয়ান সৎ রাজনীতিবিদ’। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিতর্কের কারণে তৃণমূল নেতাদের ‘চোর চোর’ স্লোগান শুনতে হচ্ছে। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করেই রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে।

আরও পড়ুন: ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য খুব খারাপ লাগছে,’ এবার কী সিদ্ধান্ত নেবেন অনুব্রত মণ্ডল?

শুক্রবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রভাসনগর এলাকায় বিজেপি কর্মীরা বিক্ষোভে সামিল হন। বিক্ষোভ মিছিল থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক স্লোগান তোলা হয়। বিজেপি কর্মীদের একাংশ স্থানীয় দোকান থেকে ডিম কিনে প্রতীকী প্রতিবাদও জানান। তাঁদের দাবি, সাংসদ এলাকায় এলে তাঁর বিরুদ্ধে ‘ডিম থেরাপি’ প্রয়োগ করা হবে।

বিজেপি নেতা পরাগ তরু মিত্র অভিযোগ করে বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেকে সৎ রাজনীতিবিদ বলে দাবি করলেও শ্রীরামপুরের বিভিন্ন পুরসভা, পঞ্চায়েত এবং প্রশাসনিক স্তরে দুর্নীতির অভিযোগ রয়েছে। তাঁর দাবি, এই অভিযোগগুলির জন্য সাংসদকে রাজনৈতিকভাবে দায় নিতে হবে। সেই কারণেই তাঁরা প্রতীকী প্রতিবাদের পথ বেছে নিয়েছেন।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d