Friday, June 19, 2026
HomeScrollমমতাকে ছাড়ার পুরষ্কার? পিএসি চেয়ারম্যান পদে ফিরহাদ?
Firhad Hakim

মমতাকে ছাড়ার পুরষ্কার? পিএসি চেয়ারম্যান পদে ফিরহাদ?

জল্পনা ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভার অন্যতম গুরুত্বপূর্ণ কমিটি পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC)-র চেয়ারম্যান কে হবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন মহলে জল্পনা, প্রাক্তন কলকাতা (Kolkata) মেয়র ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) এই পদে বসানো হতে পারে। যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বা বিধানসভা সূত্রে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি বিধানসভার একটি গুরুত্বপূর্ণ কমিটি, যার কাজ সরকারি ব্যয় ও হিসাব-নিকাশের উপর নজরদারি করা। সংসদীয় রীতি অনুযায়ী, সাধারণত বিরোধী শিবিরের কোনও সদস্যকে এই কমিটির চেয়ারম্যান করা হয়, যাতে সরকারের আর্থিক কর্মকাণ্ডের উপর নিরপেক্ষ পর্যবেক্ষণ বজায় থাকে।

আরও পড়ুন: আরও একা মমতা, তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, অতীতেও পশ্চিমবঙ্গের রাজনীতিতে পিএসি চেয়ারম্যান নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন সময়ে এমন ব্যক্তিদের এই পদে বসানো হয়েছে, যাঁদের রাজনৈতিক অবস্থান নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছিল।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে ফিরহাদ হাকিমকে ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে। বিধানসভায় তাঁর আসন বিন্যাস এবং রাজনৈতিক অবস্থান নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। সেই আবহেই পিএসি চেয়ারম্যান পদে তাঁর নাম সামনে আসছে।

তবে এই মুহূর্তে বিষয়টি সম্পূর্ণভাবে রাজনৈতিক জল্পনার পর্যায়ে রয়েছে। বিধানসভার তরফে চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। ফলে ফিরহাদ হাকিম আদৌ এই পদে বসছেন কি না, তা স্পষ্ট হতে আরও কিছুটা সময় লাগবে।

রাজনৈতিক মহলের নজর এখন বিধানসভার পরবর্তী সিদ্ধান্তের দিকে। কারণ, পিএসি চেয়ারম্যান নির্বাচন শুধু সাংবিধানিক বা প্রশাসনিক বিষয় নয়, বর্তমান রাজনৈতিক সমীকরণেরও একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto