ওয়েব ডেস্ক : ফিফা বিশ্বকাপে (FIFA World Cup 2026) দুর্দান্ত প্রত্যাবর্তন প্যারাগুয়ের (Paraguay)। শুক্রবার গ্রুপ ডি-র গুরুত্বপূর্ণ ম্যাচে ১০ জনের দল নিয়েও তুরস্ককে (Turkey) ১-০ গোলে হারাল তারা। এর ফলে নকআউটের লড়াইয়ে নিজেদের আশা জিইয়ে রাখল প্যারাগুয়ে। অন্যদিকে এই হারের ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিল তুরস্ক।
ম্যাচের শুরুতেই বাজিমাত করে প্যারাগুয়ে (Paraguay)। খেলা শুরুর মাত্র ৬৪ সেকেন্ডে প্রায় ২৫ মিটার দূর থেকে দুরন্ত শটে গোল করেন মাতিয়াস গালারজা। এটিই এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপের দ্রুততম গোল। কয়েক ঘণ্টা আগেই মরক্কোর ইসমাইল সাইবারি ৭১ সেকেন্ডে গোল করে যে রেকর্ড গড়েছিলেন, তা ভেঙে দেন গালারজা।
আরও খবর : হাল ফেরাতে ভরসা সৌরভ-যুবরাজে! দিল্লি ক্যাপিট্যালসে এবার কিংবদন্তি জুটি? দেখুন মেগা আপডেট
তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বড় ধাক্কা খায় প্যারাগুয়ে (Paraguay)। তুরস্কের ডিফেন্ডার মার্ট মুলদুরের সঙ্গে বাকবিতণ্ডার সময় মুখ ঢেকে মন্তব্য করায় মিগেল আলমিরনকে লাল কার্ড দেখান রেফারি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR)-র পরামর্শে সিদ্ধান্ত বহাল থাকে। বলে রাখা দরকার, এবারের বিশ্বকাপের আগে নতুন নিয়ম আনে ফিফা। যেখানে বলা হয়, মুখ ঢেকে কথা বললেই লাল কার্ড দেখানো হবে। এই নিয়মের জেরে লাল কার্ড দেখতে হল আলমিরনকে। কিন্তু ১০ জনের দল নিয়ে এই ম্যাচ জিতে নেয় প্যারাগুয়ে।
তবে দ্বিতীয়ার্ধে ১০ জন নিয়ে নিজেদের রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর গড়ে তোলে প্যারাগুয়ে (Paraguay)। একসময় ৭৯ শতাংশ বলের দখল ছিল তুরস্কের কাছে। পুরো ম্যাচে ৩২টি শট নিলেও একটিও গোল করতে পারেনি তারা। একাধিক সুযোগ নষ্ট হওয়ায় হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় তুরস্ককে। ম্যাচ শেষে তুরস্কের কোচ ভিনচেঞ্জো মন্টেলা বলেন, “ফলাফলে আমি হতাশ, তবে আমার ফুটবলারদের নিয়ে গর্বিত। শেষ মুহূর্ত পর্যন্ত তারা লড়াই করেছে।”
দেখুন অন্য খবর :







