Wednesday, June 24, 2026
HomeScrollতারাতলার গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী শুভেন্দু
Suvendu Adhikari

তারাতলার গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী শুভেন্দু

দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর ‘অ্যাকশন’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা: কলকাতার (Kolkata) তারাতলায় (Taratala) নির্মীয়মাণ গুদামের গুদামের ছাদ ধসে ভয়াবহ দুর্ঘটনা (Tragic Incident)। ঢালাইয়ের কাজ চলাকালীন আচমকাই ছাদের একটি বড় অংশ ভেঙে পড়ে। ঘটনাস্থলে তখন বহু শ্রমিক কাজ করছিলেন। কংক্রিটের স্তূপের নীচে চাপা পড়ে যান শ্রমিকেরা। নির্মাণেই কোনও গলদ ছিল কি না, প্রশ্ন উঠেছে। তবে নির্মাণকাজের সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন, তাঁরা এই অভিযোগ অস্বীকার করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিকেল পৌনে ৫টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছেছেন। ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে বলে সূত্রের খবর।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মুন্সিগঞ্জের সংস্থা বেহরা ব্রাদার্স বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে জমিটি ৩০ বছরের জন্য লিজ নিয়েছিল। তারা অয়ন ট্রেডার্স নামের আর একটি সংস্থাকে গুদামটি তৈরির বরাত দেয়। তারাই গত দেড় বছর ধরে গুদামে নির্মাণকাজ চালাচ্ছিল। বেহরা ব্রাদার্সের প্রতিনিধিদের থানায় ডেকে পাঠানো হয়েছে।গুদাম ভেঙে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ইন্দ্রনীল খাঁ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠক বাতিল করে দিয়েছেন। ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী। ঘটনাস্থলে রয়েছেন পুরসভা, পুলিশ, দমকলের উচ্চপদস্থ আধিকারিকেরা। তৃণমূলের আমলে পাশ হওয়া নির্মীয়মাণ বাণিজ্যিক ইমারত তৈরি আপাতত বন্ধ। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ওই নির্মীয়মাণ ইমারতগুলির স্বাস্থ্যপরীক্ষা করা হবে। ছাড়পত্র মিললে তবেই ফের শুরু হবে নির্মাণকাজ। বুধবার তারাতলার দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর ‘অ্যাকশন’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

আরও পড়ুন: মমতাকে সরানোর ‘নথি’ নিয়ে কমিশনের দফতরে ঋতব্রত শিবির

প্রত্যক্ষর্শী ও স্থানীয় সূত্রে যাচ্ছে, দুর্ঘটনার সময় নির্মাণস্থলে প্রায় ৫০ থেকে ৬০ জন শ্রমিক উপস্থিত ছিলেন। ধসের জেরে একাধিক শ্রমিক ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন। স্থানীয় বাসিন্দারাই প্রথম উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সেনাবাহিনীর উদ্ধারকারী দল। উদ্ধারকারীরা ক্রেন, গ্যাস কাটার ও অন্যান্য ভারী যন্ত্রপাতির সাহায্যে লোহার বিম কেটে ধ্বংসস্তূপ সরানোর কাজ চালাচ্ছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৬ থেকে ৭ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয়দের দাবি, ধ্বংসস্তূপের ভিতর থেকে এখনও কয়েকজনের চিৎকার শোনা যাচ্ছে। যার ফলে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুল্যান্সও মোতায়েন করা হয়েছে। উদ্ধার হওয়া আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে (Hospital) ভর্তি করা হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এখনও পর্যন্ত হতাহতের বিষয়ে প্রশাসনের তরফে কোনও চূড়ান্ত তথ্য প্রকাশ করা হয়নি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot