ওয়েব ডেস্ক : অদম্য ভক্তি ও মানসিক শক্তির নজির গড়লেন ১১৬ বছরের নবনীথাম্মা (Navaneethamma)। বয়সের ভারকে উপেক্ষা করে পরিবারের সদস্যদের সহায়তায় পায়ে হেঁটে তিরুমালার শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে পৌঁছলেন তিনি। তাঁর এই যাত্রার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিশেষ উদ্যোগ নেয় তিরুমালা তিরুপতি দেবস্থানম (Tirumala Tirupati Devasthanam) কর্তৃপক্ষ। বৃদ্ধা ভক্তের জন্য বিশেষ ভিআইপি ব্যবস্থা করা হয়।
জানা গিয়েছে, নবনীথাম্মা অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) শেষাচলম পাহাড়ের আলিপিরি পদপথ ধরে প্রায় ৯ কিলোমিটার পথ অতিক্রম করেন। এই পথে প্রায় ৩,৫৫০টি সিঁড়ি ভেঙে তিনি মন্দিরে পৌঁছে ভগবান ভেঙ্কটেশ্বরের দর্শন করার ইচ্ছা পূরণ করেন। তাঁর এই অসাধারণ ভক্তি ও অধ্যবসায় সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
আরও খবর :
বিষয়টি নজরে আসার পর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডুও (N Chandrababu Naidu) নবনীতাম্মার প্রশংসা করেন। তিনি বলেন, সত্যিকারের ভক্তির কাছে বয়স কোনও বাধা নয়। একই সঙ্গে বৃদ্ধার ইচ্ছাপূরণে পাশে থাকার জন্য তাঁর পরিবারের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।
Age is truly just a number when it comes to pure devotion! Absolutely awestruck by this 116-year-old grandmother from Karnataka who trekked all the way up to Tirumala on foot to have the divine darshan of Lord Venkateswara Swamy. Wonderful to see her family supporting her… pic.twitter.com/Ke70jmKy4v
— N Chandrababu Naidu (@ncbn) July 5, 2026
টিটিডি-র চেয়ারম্যান বিআর নাইডু কর্তৃপক্ষকে দ্রুত ওই বৃদ্ধাকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন। পরে নবনীথাম্মা ও তাঁর পরিবারকে মন্দিরে নিয়ে গিয়ে প্রয়োজনীয় বায়োমেট্রিক যাচাইয়ের পর বিশেষ ভিআইপি দর্শনের ব্যবস্থা করা হয়। টিটিডির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বহু ভক্ত ও সাধারণ মানুষ।
দেখুন অন্য খবর :







