Sunday, July 12, 2026
HomeScrollপুরকর্মী পরিচয়ে ৪.৬০ লক্ষ টাকার প্রতারণা! বৈশালী ডালমিয়ার অভিযোগে গ্রেফতার ১
Vaishali Dalmiya

পুরকর্মী পরিচয়ে ৪.৬০ লক্ষ টাকার প্রতারণা! বৈশালী ডালমিয়ার অভিযোগে গ্রেফতার ১

গত ১৫ জুন বেহালা থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন বৈশালী ডালমিয়া

কলকাতা: কলকাতা পুরসভার আধিকারিক পরিচয় দিয়ে প্রাক্তন বিধায়ক বৈশালী ডালমিয়ার কাছ থেকে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ (Kolkata Police)। ধৃতের নাম সামসুদ্দিন জমাদার (৪১)। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) জীবনতলা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত আরও দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেহালার বি এল শাহ রোডে বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি জগমোহন ডালমিয়ার কন্যা বৈশালী ডালমিয়ার একটি বাড়ি রয়েছে। সেই বাড়ির মিউটেশন এবং বকেয়া কর সংক্রান্ত কাজের জন্য প্রণব কয়াল নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন তিনি। অভিযোগ, প্রণব নিজেকে কলকাতা পুরসভার আধিকারিক বলে পরিচয় দিয়ে দ্রুত সমস্ত কাজ করে দেওয়ার আশ্বাস দেন। এই কাজে তাঁর সঙ্গে যুক্ত ছিলেন রোহিত বাগ এবং সামসুদ্দিন জমাদার।

আরও পড়ুন: ‘মাছচোর’ গানের সঙ্গে জনসমক্ষে হাঁটানো, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে হাই কোর্টে শওকত

অভিযোগ, মিউটেশন ও বকেয়া কর বাবদ ভূমি রাজস্ব দপ্তরে জমা দেওয়ার কথা বলে বৈশালী ডালমিয়ার কাছ থেকে মোট ৪ লক্ষ ৬০ হাজার টাকা নেওয়া হয়। কিন্তু টাকা নেওয়ার পরেও মিউটেশনের কোনও নথি বা কর জমার প্রমাণপত্র দেওয়া হয়নি। পরে অভিযুক্তদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি তিনি।

এরপর গত ১৫ জুন বেহালা থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন বৈশালী ডালমিয়া। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে অন্যতম অভিযুক্ত সামসুদ্দিন জমাদারকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে প্রতারণা চক্রের বাকি সদস্যদের খোঁজ করা হচ্ছে। একই সঙ্গে এই ঘটনার পিছনে কোনও বড় সংগঠিত জালিয়াত চক্র সক্রিয় রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের আশা, ধৃতকে জেরা করে প্রতারণার পুরো চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto