Friday, July 24, 2026
HomeScroll‘আপনি যেভাবে ছুটছেন, আমি পারিনি’, বিধানসভায় অগ্নিমিত্রার কাজের প্রশংসায় ফিরহাদ
Firhad Hakim

‘আপনি যেভাবে ছুটছেন, আমি পারিনি’, বিধানসভায় অগ্নিমিত্রার কাজের প্রশংসায় ফিরহাদ

বিভিন্ন এলাকায় ছুটে গিয়ে কাজের তদারকি করছেন অগ্নিমিত্রা

কলকাতা: রাজ্য বিধানসভায় পুর বাজেট নিয়ে আলোচনার মধ্যেই রাজনৈতিক সৌজন্যের এক ব্যতিক্রমী ছবি দেখা গেল। প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) প্রকাশ্যেই বর্তমান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) কাজের প্রশংসা করলেন। তাঁর বক্তব্য, স্বল্প সময়ের মধ্যেই যেভাবে বিভিন্ন এলাকায় ছুটে গিয়ে কাজের তদারকি করছেন অগ্নিমিত্রা, তা প্রশংসার দাবি রাখে।

বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে ফিরহাদ বলেন, অগ্নিমিত্রা মাত্র আড়াই মাস সময় পেয়েছেন। এই অল্প সময়েই তিনি সকাল-সন্ধ্যা বিভিন্ন এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন। ফিরহাদ স্বীকার করেন, পুরমন্ত্রী থাকাকালীন তিনি নিজে সেইভাবে সর্বত্র পৌঁছতে পারেননি। তাঁর কথায়, “আপনি যেভাবে চারদিকে ছুটছেন, আমি হয়তো তা পারিনি।”

আরও পড়ুন: ককরোচদের সমর্থন জানাতে সোমবার দিল্লি যাচ্ছেন মমতা

এই মন্তব্যের পর কক্ষে হাস্যরসের পরিবেশও তৈরি হয়। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী মন্তব্য করলে ফিরহাদ বলেন, তিনি শুধু ভালো কাজের স্বীকৃতি দিতেই এই কথা বলেছেন, তাঁকে বিরোধী শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করা উচিত নয়।

একই সঙ্গে শহরের জলাভূমি রক্ষা এবং বেআইনি ভরাট রুখতে কঠোর পদক্ষেপেরও পরামর্শ দেন ফিরহাদ। তাঁর মতে, পুরনো বাড়ি ভাঙার ধ্বংসাবশেষ ফেলে জলাভূমি ভরাটের বিরুদ্ধে পুলিশি সহযোগিতায় কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান মন্ত্রী সেই কাজ সফলভাবে করতে পারবেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99