Saturday, July 25, 2026
HomeScrollবিধানসভায় অভিষেককে নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, তুললেন একাধিক অভিযোগ
Suvendu Adhikari

বিধানসভায় অভিষেককে নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, তুললেন একাধিক অভিযোগ

সেবাশ্রয় শিবির নিয়ে একাধিক গুরুতর অভিযোগ তুলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক: সেবাশ্রয় শিবিরকে (Sebashray Camp) ঘিরে শনিবার বিধানসভায় তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিশানা করে তিনি দাবি করেন, সেবাশ্রয়ের নামে সাধারণ মানুষের ক্ষতি করা হয়েছে। এমনকি সেবাশ্রয়ের নামে খুন করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। একইসঙ্গে কঠোর শাস্তির দাবি তোলেন।

বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সেবাশ্রয় শিবিরের মাধ্যমে সরকারি হাসপাতালের চিকিৎসক, আল্ট্রাসোনোগ্রাফি, এক্স-রে এবং মেডিক্যাল কলেজের ছাত্রদের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর দাবি, বিষ্ণুপুরের একাধিক থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি দিলীপ মণ্ডলের একটি গুদাম থেকে চিকিৎসা সরঞ্জাম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার হয়েছে বলেও দাবি করেন তিনি। তদন্তে সিআইডি, এসটিএফ, পুলিশ এবং মেডিক্যাল বিশেষজ্ঞদের নিয়ে তদন্দ হচ্ছে বলে জানিয়েছেন শুভেন্দু

আরও খবর : ধর্মতলায় NEET-অশান্তিতে গুন্ডাদমন আইন প্রয়োগের নির্দেশ মুখ্যমন্ত্রীর

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিধানসভায় এক চিকিৎসকের লেখা একটি চিঠির অংশও পড়ে শোনান। সেখানে সেবাশ্রয় শিবিরে চিকিৎসার নামে অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়েছে বলে তাঁর দাবি। পাশাপাশি কয়েকজন রোগীর হাত বা পা কেটে ফেলতে হয়েছে, এমন কিছু ছবিও তিনি বিধানসভায় দেকানো হয়।

উল্লেখ্য, শুক্রবার বিধানসভায় দৃষ্টি আকর্ষণ পর্বে ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডা সেবাশ্রয় শিবির নিয়ে একাধিক অভিযোগ উত্থাপন করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, বিভিন্ন জায়গায় মাঠ দখল করে শিবির করা হয়েছে, চিকিৎসার নামে অনিয়ম হয়েছে। সরকারি অর্থ ব্যয় করে সেই কাঠামো সরাতে হবে। সেই ঘটনার পরদিনই বিষয়টি সেবাশ্রয় নিয়ে অভিষেককে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99