HomeScrollকর্নাটকের এসআইআর-এ অদ্ভুত কারণে ডাক! নামের বানান নিয়ে শুনানিতে ভারতরত্নপ্রাপক সিএনআর রাও
C N R Rao

কর্নাটকের এসআইআর-এ অদ্ভুত কারণে ডাক! নামের বানান নিয়ে শুনানিতে ভারতরত্নপ্রাপক সিএনআর রাও

ভোটার তালিকায় নামের আগে ব্যবহৃত শব্দের বানান নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। সেই বিষয়টি যাচাই করতেই ৯২ বছরের বিজ্ঞানীকে নথি-সহ হাজির হতে বলেছে কমিশন

ওয়েব ডেস্ক : ভোটার তালিকায় নামের বানান নিয়ে তৈরি হয়েছে অসঙ্গতি। আর সেই কারণেই কর্নাটকের (Karnataka) এসআইআর (SIR) প্রক্রিয়ায় শুনানির মুখোমুখি হতে হচ্ছে দেশের অন্যতম খ্যাতনামা বিজ্ঞানী সিএনআর রাওকে (Prof C N R Rao)। ৯২ বছর বয়সি ভারতরত্নপ্রাপক এই বিজ্ঞানীকে বেঙ্গালুরুর মল্লেশ্বরমে ডেকে পাঠানো হয়েছে। নির্দিষ্ট দিনে প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রের খবর, ২০০২ সালের ভোটার তালিকায় সিএনআর রাওয়ের (Prof C N R Rao) নামের সঙ্গে ‘প্রফ’ শব্দটি ব্যবহৃত হয়েছিল। কিন্তু সাম্প্রতিক ভোটার তালিকায় সেই শব্দটির বানানে পরিবর্তন দেখা গিয়েছে। একটি অতিরিক্ত ‘এফ’ থাকার কারণেই তৈরি হয়েছে বিভ্রান্তি। ভোটার তালিকার তথ্যের সঙ্গে নথিপত্র মিলিয়ে দেখতেই তাঁকে শুনানিতে ডাকা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

আরও খবর :  ভাইরাল ভিডিও ঘিরে ‘সম্মানরক্ষা’র নামে ২২ বছরের তরুণীকে খুন, দুর্ঘটনার ছক পরিবারের!

বিজ্ঞানের জগতে সিএনআর রাওয়ের (C N R Rao) পরিচিতি সর্বজনবিদিত। বিশেষ করে রসায়নবিদ্যায় তাঁর গবেষণা আন্তর্জাতিক স্তরে বিশেষ স্বীকৃতি পেয়েছে। দীর্ঘ কর্মজীবনে দেশের একাধিক সর্বোচ্চ সম্মান পেয়েছেন তিনি। পদ্মশ্রী এবং পদ্মবিভূষণের পর তাঁকে ভারতরত্নেও সম্মানিত করা হয়।

শুধু গবেষণার ক্ষেত্রেই নয়, দেশের বিজ্ঞাননীতি তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রাও। ইন্দিরা গান্ধী থেকে শুরু করে রাজীব গান্ধী, আইকে গুজরাল এবং মনমোহন সিংহের সময়ে কেন্দ্রের বিজ্ঞান সংক্রান্ত পরামর্শদাতা ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

[youtube-feed feed=1]
Read More

Latest News