HomeBig newsবিধানসভায় চাঞ্চল্য! শৌচালয়ের ভিতর মিলল ক্যান্টিন কর্মীর নিথর দেহ
West Bengal Assembly

বিধানসভায় চাঞ্চল্য! শৌচালয়ের ভিতর মিলল ক্যান্টিন কর্মীর নিথর দেহ

দীর্ঘক্ষণ শৌচালয় থেকে না ফেরায় সন্দেহ সহকর্মীদের, দরজা ভেঙে উদ্ধার হয় দেহ; প্রাথমিকভাবে হৃদরোগে মৃত্যুর অনুমান পুলিশের

ওয়েব ডেস্ক : সপ্তাহের প্রথম দিনেই চাঞ্চল্যকর ঘটনা রাজ্য বিধানসভায় (West Bengal Assembly)। বিধানসভার একটি শৌচালয় থেকে উদ্ধার হল ৬২ বছর বয়সি এক কর্মীর দেহ। মৃতের নাম উমেশচন্দ্র দাস। তিনি দীর্ঘদিন ধরে বিধানসভার ক্যান্টিনে কর্মরত ছিলেন। কীভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। ইতিমধ্যেই হেয়ার স্ট্রিট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উমেশচন্দ্রের আদি বাড়ি তিলজলায়। বিধানসভার ক্যান্টিন পরিচালনার দায়িত্বে থাকা একটি ঠিকাদার সংস্থার অধীনে তিনি কাজ করতেন। প্রায় ১৫ বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কর্মসূত্রে বিধানসভা চত্বরেই থাকতেন এবং রাতেও ক্যান্টিনে ঘুমোতেন। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ শৌচালয়ে যান উমেশচন্দ্র। কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তিনি বাইরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন অন্য কর্মীরা। শৌচালয়ের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় প্রথমে তাঁকে ডাকাডাকি করা হয়। কোনও সাড়া না মেলায় শেষ পর্যন্ত দরজা ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা। তখনই মেঝেতে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

আরও খবর :  নিউটাউনে দীপাবলির মহাআয়োজন, জ্বলবে ১ লক্ষ ১১ হাজার ১১১টি প্রদীপ!

ঘটনার খবর পৌঁছয় বিধানসভার সচিব ও মার্শালের কাছে। খবর দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানাতেও। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বিষয়টি বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুকেও জানানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, বয়সজনিত শারীরিক সমস্যা থেকে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়ে থাকতে পারে উমেশচন্দ্রের। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছেন তদন্তকারীরা।

[youtube-feed feed=1]
Read More

Latest News