HomeBig newsহাইকোর্টের নির্দেশে সন্তুষ্ট নয় রাজ্য, অভিষেকের রক্ষাকবচ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা
Abhishek Banerjee

হাইকোর্টের নির্দেশে সন্তুষ্ট নয় রাজ্য, অভিষেকের রক্ষাকবচ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা

আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ রয়েছে তৃণমূল সাংসদের। তার আগেই কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ রাজ্য সরকার।

ওয়েব ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আইনি রক্ষাকবচ নিয়ে নতুন করে তৎপর হল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দেওয়া সুরক্ষা নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে রাজ্য। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের রক্ষাকবচ বহাল থাকার কথা। তার আগেই হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ চেয়ে শীর্ষ আদালতের (Supreme Court) দ্বারস্থ হল রাজ্য। শুক্রবার এই আবেদন জমা পড়েছে। দীপাবলির ছুটির পর সুপ্রিম কোর্ট খুললে মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ২৫ অগস্ট অভিষেককে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন জানিয়েছিল রাজ্য। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আর্জি খারিজ করে দেন। রাজ্যের যুক্তি ছিল, অভিষেকের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি গুরুতর। প্রতিটি ফৌজদারি মামলায় পৃথক আইনি প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে তাঁর। প্রয়োজনে আগাম জামিনের আবেদনও করতে পারেন। একাধিক এফআইআরকে একসঙ্গে বিচার করে সামগ্রিক রক্ষাকবচ দেওয়ার বিরোধিতা করেছিল রাজ্য।

আরও খবর :  দীপাবলির আগেই বিষাক্ত দিল্লির বাতাস! দূষণ নিয়ন্ত্রণে জারি গ্র্যাপের তৃতীয় পর্যায়ের বিধিনিষেধ

অন্যদিকে, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হচ্ছে বলে অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে আইনি জটিলতায় জড়ানোর চেষ্টা চলছে। আদালতে নিজের বিরুদ্ধে দায়ের হওয়া ১৬টি এফআইআরের বিষয়টি তুলে ধরেছিলেন তৃণমূল সাংসদ। সেই মামলাগুলির মধ্যে ভবানীপুর, কালীতলা ও বিষ্ণুপুর থানার অভিযোগের ক্ষেত্রে তাঁকে রক্ষাকবচ দেয় হাইকোর্ট। এবার এ নিয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হল রাজ্য সরকার।

[youtube-feed feed=1]
Read More

Latest News