HomeScrollকাশ্মীরে নতুন জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ? কুলগামে সিআরপিএফের উপর হামলার দায় স্বীকার
Kulgam attack

কাশ্মীরে নতুন জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ? কুলগামে সিআরপিএফের উপর হামলার দায় স্বীকার

বুধবার দুপুরে মীর বাজার এলাকায় সিআরপিএফের একটি চেকপোস্ট লক্ষ্য করে গুলি চালায় মোটরবাইকে আসা দুষ্কৃতীরা। ঘটনায় তিন জওয়ান আহত হন।

ওয়েব ডেস্ক : জম্মু-কাশ্মীরের কুলগামে (Kulgam) সিআরপিএফের উপর হামলার ঘটনায় সামনে এল নতুন এক সংগঠনের নাম। ‘পাসদারান-ই-হুরিয়ত কাশ্মীর’ নামে একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। বুধবার দুপুরে মীর বাজার এলাকায় সিআরপিএফের একটি চেকপোস্ট লক্ষ্য করে গুলি চালায় মোটরবাইকে আসা দুষ্কৃতীরা। ঘটনায় তিন জওয়ান আহত হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। কাশ্মীর উপত্যকায় এর আগে কোনও জঙ্গি হামলার ঘটনায় এই সংগঠনের নাম সামনে আসেনি।

ঘটনার পর ১১ নভেম্বর একটি বিবৃতি প্রকাশ করে হামলার দায় নেয় গোষ্ঠীটি। সংগঠনের মুখপাত্র মহম্মদ ওমর আজ্জামের নামে জারি করা ওই বিবৃতিতে সিআরপিএফ জওয়ানদের ‘ভারতীয় দখলদার বাহিনীর সদস্য’ বলে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, ‘হিন্দুত্ববাদী শাসনব্যবস্থা’ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) বিরুদ্ধে আগামী দিনে আরও বড় হামলার হুমকিও দেওয়া হয়েছে। বিবৃতিতে ‘কৃত্রিম শান্তি’র পরিবেশ ভেঙে দেওয়ার কথাও বলা হয়েছে।

আরও খবর :  মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে ফের বিশেষ অধিবেশনের পরিকল্পনা! ৩৬১ ভোটের অঙ্ক মেলাতে মরিয়া কেন্দ্র

বুধবার দুপুর প্রায় ২টো ১৫ মিনিট নাগাদ মীর বাজারের চেকপোস্টে হামলার ঘটনা ঘটে। মোটরবাইকে আসা হামলাকারীরা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালিয়েই পালিয়ে যায়। আহত তিন জওয়ানকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। ঘটনার পর এলাকায় অতিরিক্ত নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়। হামলাকারীদের সন্ধানে শুরু হয় তল্লাশি অভিযান।

এদিকে ঘটনার সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে। সেখানে গুলির ঘটনার পর নিরাপত্তারক্ষীদের দ্রুত ঘটনাস্থলের দিকে এগিয়ে যেতে দেখা গিয়েছে। আশপাশের এলাকা ঘিরে ফেলে আহত সহকর্মীদের উদ্ধারের ব্যবস্থা করেন তাঁরা। দ্রুত পদক্ষেপের কারণে হামলাকারীরা আর এগোতে পারেনি বলে জানানো হয়েছে। তবে এই ঘটনার এবার দায় স্বীকার করল নতুন জঙ্গি সংগঠন।

[youtube-feed feed=1]
Read More

Latest News