HomeScrollশেষের কয়েক ঘণ্টায় একেবারে বিপর্যস্ত দেখাচ্ছিল হুয়াংকে, নিজেকে বলেন‘পিস অফ শি*ট’
Jensen Huang

শেষের কয়েক ঘণ্টায় একেবারে বিপর্যস্ত দেখাচ্ছিল হুয়াংকে, নিজেকে বলেন‘পিস অফ শি*ট’

এনভিডিয়ার প্রাক্তন সিইও জেনসেন হুয়াং নিজের হাতে তৈরি করা প্রতিষ্ঠান থেকেই বিতাড়িত। নিজের অফিসে শেষ কয়েক ঘণ্টা কী ভাবে কাজ করলেন হুয়াং।

ওয়েব ডেস্ক : কৃত্রিম মেধা নিয়ে আমেরিকা ও চিনের প্রযুক্তিযুদ্ধ মাঝে এক মহিলা গুপ্তচর। মার্কিন গোয়েন্দাদের রেডফ্ল্যাগ। আর নিউ ইয়র্ক টাইমস-এর মতো খবরের কাগজে একের পর এক কেচ্ছা কেলেঙ্কারি, পরকীয়ার রসালো রিপোর্ট। এনভিডিয়ার প্রাক্তন সিইও জেনসেন হুয়াং (Jensen Huang) নিজের হাতে তৈরি করা প্রতিষ্ঠান থেকেই বিতাড়িত। নিজের অফিসে শেষ কয়েক ঘণ্টা কী ভাবে কাজ করলেন হুয়াং।

ব্লুমবার্গ-এর চাঞ্চল্যকর রিপোর্ট। শেষ কয়েক ঘণ্টায় পুরোপুরি বিপর্যস্ত দেখাচ্ছিল জেনসেন হুয়াংকে। হুয়াং নিজের পেশা তো বটেই পরিচিত বৃত্তে তুমুল এনারজেটিক বলে পরিচিত। সেই উদ্যমী, অনলস, যে কোনও কাজের জন্য সব সময় বুড়ো আঙুলে ভর দিয়ে তৈরি লোকটি মানসিক ভাবে একেবারে ভেঙে পড়েন।

আরও খবর :  জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে সরব এনভিডিয়ার কর্মীরা!

কথোপকথনের বেশির ভাগ সময় ‘যাই হোক’, ‘আমার কিছু যায় আসে না’ এ ধরনের শব্দ ব্যবহার করছিলেন। এমনকি নিজেকে পিস অফ শিট, অর্থাত ‘অকম্মার ঢেঁকি’ ‘যাচ্ছেতাই’ বলে উপহাস করেন। স্ত্রী লরি হুয়াংই যে এখন তাঁর একমাত্র ভাবনার বিষয় সে কথাও বলেন জেনসেন হুয়াং। মার্কিন প্রযুক্তি সংস্থা এনভিডিয়ায় কর্মরত ৬০ জন পেশাদার সরাসরি এতদিন জেনসেন হুয়াংকে রিপোর্ট করতেন। তাঁদের বস হুয়াং। শেষের কয়েক ঘণ্টায় সেই রিপোর্টিং ইমেল কমে আসতে থাকে। ৬৩ বছরের জেনসেন হুয়াং নিজের কেবিন থেকে বেরিয়ে যান।

[youtube-feed feed=1]
Read More

Latest News