HomeScroll১৮ ঘণ্টার বিপর্যয়ের পর ধীরে ধীরে ফিরছে মাইক্রোসফটের পরিষেবা!
Microsoft

১৮ ঘণ্টার বিপর্যয়ের পর ধীরে ধীরে ফিরছে মাইক্রোসফটের পরিষেবা!

আউটলুক, টিমস থেকে কোপাইলট—একাধিক পরিষেবা ব্যাহত হওয়ায় বিপাকে পড়েন ব্যবহারকারীরা। প্রভাব পড়ে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দফতর ও বিমান পরিষেবাতেও।

ওয়েব ডেস্ক : প্রায় ১৮ ঘণ্টার প্রযুক্তিগত বিপর্যয়ের পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মাইক্রোসফটের (Microsoft) পরিষেবা। বিশ্বজুড়ে ৭৪টি দেশে সংস্থার একাধিক পরিষেবা অচল হয়ে পড়ায় ব্যাপক সমস্যার মুখে পড়েন ব্যবহারকারীরা। আউটলুক ই-মেল, টিমস মিটিং এবং কোপাইলটের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা ব্যাহত হওয়ায় ব্যক্তিগত কাজের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রমেও প্রভাব পড়ে। স্কুল, কলেজ, সরকারি দফতর থেকে শুরু করে বিমান পরিষেবা এবং বাণিজ্যিক সংস্থাগুলিতেও ছড়িয়ে পড়ে এই বিপর্যয়ের প্রভাব।

প্রায় ১৮ ঘণ্টা ধরে চলা এই সমস্যায় মাইক্রোসফটের পরিষেবার উপর নির্ভরশীল বহু সংস্থাকে কাজ চালাতে গিয়ে সমস্যায় পড়তে হয়। ই-মেল আদানপ্রদান, অনলাইন বৈঠক এবং বিভিন্ন ডিজিটাল কাজ ব্যাহত হওয়ায় তৈরি হয় অচলাবস্থা। বিশেষ করে আউটলুক ও টিমসের মতো পরিষেবা ব্যবহার করতে না পারায় একাধিক ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটে। কোপাইলটের পরিষেবাতেও সমস্যা দেখা দেয়। ফলে বিশ্বজুড়ে সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরাও সমস্যার মুখে পড়েন।

আরও খবর :  পুতিনের ১৫০ বছর বাঁচার স্বপ্ন! দীর্ঘায়ু রহস্য খুঁজতে বাঁদরের রক্ত নিয়ে গবেষণায় রাশিয়া

প্রাথমিকভাবে এই বিপর্যয়ের পিছনে কোনও সাইবার হামলার ঘটনা নেই বলেই জানা গিয়েছে। মাইক্রোসফটের একাধিক সার্ভার অপ্রত্যাশিতভাবে কাজ করা বন্ধ করে দেওয়াতেই পরিষেবায় সমস্যা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে সংস্থার প্রযুক্তিবিদরা সার্ভার পুনরায় চালু করার পাশাপাশি নেটওয়ার্কের ট্রাফিক অন্য পথে ঘুরিয়ে দেওয়ার উদ্যোগ নেন। সেই প্রচেষ্টার পরই ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হতে শুরু করেছে। দীর্ঘ সময়ের এই বিপর্যয় ফের একবার বিশ্বজুড়ে ডিজিটাল পরিষেবার উপর নির্ভরশীলতার বিষয়টি সামনে এনে দিল।

[youtube-feed feed=1]
Read More

Latest News