HomeScroll‘প্রধানমন্ত্রী ফোনে আড়ি পাতেন না’, রাহুলের অভিযোগের মাঝেই মোদিকে নিয়ে মুখ খুললেন...
Sam Pitroda on Rahul Gandhi

‘প্রধানমন্ত্রী ফোনে আড়ি পাতেন না’, রাহুলের অভিযোগের মাঝেই মোদিকে নিয়ে মুখ খুললেন স্যাম পিত্রোদা

নিজের ফোন ও ল্যাপটপে নজরদারির আশঙ্কা প্রকাশ করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ কংগ্রেস নেতা। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কী বললেন তিনি?

ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করেছেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতার অভিযোগের মধ্যেই এবার ভিন্ন সুর শোনা গেল দলের আর এক নেতা স্যাম পিত্রোদার (Sam Pitroda) গলায়। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নিজে ফোনে আড়ি পাতার কাজ করেন বলে তিনি বিশ্বাস করেন না। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।

সাক্ষাৎকারে পিত্রোদা বলেন, প্রধানমন্ত্রী নিজে কম্পিউটার খুলে বা প্রযুক্তিগত সরঞ্জাম ব্যবহার করে ফোনে নজরদারি চালান, এমনটা তাঁর মনে হয় না। তবে নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। পিত্রোদার দাবি, তাঁর ফোনে নজরদারি চালানো হচ্ছে বলে সন্দেহ রয়েছে। এমনকী তাঁর ল্যাপটপে সাইবার হামলা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর নজরদারির আশঙ্কার কথাও জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, বিশেষজ্ঞদের দিয়ে নিজের ডিভাইস পরীক্ষা করানোর পর তাঁরা ফোনে আড়ি পাতার সম্ভাবনা নিয়ে সতর্ক করেছেন। যদিও এই কাজের পিছনে কারা রয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করেননি তিনি।

পিত্রোদার কথায়, কে বা কারা এই ধরনের কাজ করছে তা তাঁর জানা নেই। বিষয়টি নিয়ে বিশেষ মাথা ঘামাতে চান না বলেও জানিয়েছেন তিনি। বরং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েই চলছেন বলে দাবি কংগ্রেস নেতার।

আরও খবর :  পুরু বরফের চাদরে ঢাকল পূর্ব সিকিম, আটকে ৩০০-র বেশি গাড়ি! রাতভর অভিযান চালিয়ে প্রায় ১০০০ পর্যটককে উদ্ধার সেনার

প্রসঙ্গত, শুক্রবার প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে ফোনে নজরদারির অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর দাবি, প্রধানমন্ত্রী তাঁর ফোনে আড়ি পাতেন এবং বিদেশি শক্তির নিয়ন্ত্রণে কারা রয়েছেন, তা নিয়ে তাঁর কাছে প্রমাণ রয়েছে। এই প্রসঙ্গেই মোদিকে সরাসরি মুখোমুখি বিতর্কে বসার চ্যালেঞ্জ জানান তিনি। রাহুলের বক্তব্য ঘিরে বিরোধী শিবিরের একাংশ সরব হলেও বিজেপি অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।

বিজেপির পক্ষ থেকে রাহুলের দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর কটাক্ষ করে বলেছেন, রাহুলের ফোনে নজরদারি চালানোর মতো আগ্রহ কারও নেই। তাঁর বক্তব্য, প্রতিদিন মিথ্যা অভিযোগ তুলে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছেন রাহুল। ফলে ফোনে আড়ি পাতার অভিযোগকে কেন্দ্র করে কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News