HomeScrollরাজ্যের সমস্ত জেলা আদালতে ক্রেশ নিয়ে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের
Calcutta High Court

রাজ্যের সমস্ত জেলা আদালতে ক্রেশ নিয়ে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

চার সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি সুপ্রতিম সরকারের। আদালত চত্বরে ক্রেশের অবস্থান, পরিকাঠামো ও কর্মী নিয়োগ নিয়েও একাধিক নির্দেশ।

ওয়েব ডেস্ক : রাজ্যের সমস্ত জেলা আদালতে ক্রেশ নিয়ে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি সুপ্রতিম সরকারের নির্দেশ, আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্যের প্রতিটি জেলা আদালতকে হলফনামা দিয়ে রিপোর্ট জমা দিতে হবে। নিজস্ব আদালত চত্বরে ক্রেশ তৈরির জন্য কী পদক্ষেপ করা হয়েছে, তা জানাতে হবে। পাশাপাশি ক্রেশগুলি আদালত চত্বরের মধ্যেই তৈরি হচ্ছে কি না, রিপোর্টে সেই বিষয়টিও উল্লেখ করতে হবে।

প্রতিটি ক্রেশে দু’জন করে নার্স, চিকিৎসক এবং উপযুক্ত বিশেষজ্ঞ নিয়োগের বিষয়টি নিশ্চিত করতে স্বাস্থ্য দফতর ও শিশু কল্যাণ দফতরকে নির্দেশ দিয়েছে আদালত। যে সমস্ত জেলা আদালতে ইতিমধ্যে ক্রেশের জায়গা চিহ্নিত হয়েছে, সেগুলি চালু করার জন্য পূর্ত দফতরকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে। আগামী ৫ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি।

আরও খবর : বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! বাংলার কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

সোমবার শুনানির সময় হাই কোর্ট প্রশাসনের পক্ষের আইনজীবী জানান, আদালতের নির্দেশে কলকাতা হাই কোর্টে ইতিমধ্যে ক্রেশ চালু হয়েছে। তবে রাজ্যের তরফে কোনও স্থায়ী কর্মী নিয়োগ করা হয়নি। বর্তমানে যাঁরা কাজ করছেন, তাঁরা চুক্তিভিত্তিক কর্মী এবং ২০২৭ সালের মার্চ মাসে তাঁদের মেয়াদ শেষ হবে। নগর দায়রা আদালতে ক্রেশের জন্য জায়গা নির্ধারিত হলেও রাজ্য সরকার কর্মী না দেওয়ায় ঘরটি বন্ধ হয়ে রয়েছে।

আবেদনকারীর পক্ষ থেকে জানানো হয়, আদালতের ক্রেশগুলি আদালত চত্বরের মধ্যেই হওয়া প্রয়োজন। দূরদূরান্ত থেকে বহু বিচারপ্রার্থী আট বছরের কম বয়সি সন্তানদের নিয়ে আদালতে আসেন। ক্রেশ আদালত চত্বর থেকে দূরে হলে বিচারপ্রার্থী এবং আদালতের কর্মীদের পক্ষে সেখানে শিশুদের রাখা সম্ভব হবে না। তাই জেলা জজদের কাছ থেকে যে রিপোর্ট চাওয়া হয়েছে, তাতে ক্রেশের অবস্থান আদালত চত্বরের মধ্যে কি না, সেই তথ্যও উল্লেখ করার আবেদন জানানো হয়।

[youtube-feed feed=1]
Read More

Latest News