HomeScrollজাহাঙ্গির খানের বাড়ি ভাঙায় স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট, ১ ডিসেম্বর পর্যন্ত বহাল...
Calcutta High Court

জাহাঙ্গির খানের বাড়ি ভাঙায় স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট, ১ ডিসেম্বর পর্যন্ত বহাল নির্দেশ

বাড়ি ভাঙা সংক্রান্ত নথি ও ভিডিও আদালতে পেশের নির্দেশ, রাজ্যকে হলফনামা জমা দিতে হবে

ওয়েব ডেস্ক : জাহাঙ্গির খানের (Jahangir Khan) বাড়ি ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত ওই নির্মাণ ভাঙার বিষয়ে কোনও পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। বাড়ি ভাঙা সংক্রান্ত মামলার শুনানিতে এ দিন এই নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২৩ নভেম্বর বাড়ি ভাঙা সংক্রান্ত সমস্ত নথি, ছবি এবং ভিডিওগ্রাফি আদালতে পেশ করতে হবে। পাশাপাশি, ওই সমস্ত তথ্য ও ছবি সংযুক্ত করে হলফনামা জমা দেবে রাজ্য। অন্যদিকে, ২৭ নভেম্বর জবাবি হলফনামা জমা দেবেন আবেদনকারী।

আরও খবর :  ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর আর্জি অভিষেকের

শুনানিতে জাহাঙ্গির খানের আইনজীবী কিশোর দত্ত প্রশ্ন তোলেন, তাঁর মক্কেল জেলবন্দি থাকা অবস্থায় এবং তাঁর অজ্ঞাতসারে বাড়ি ভাঙার প্রক্রিয়া চালানো হচ্ছে। তাঁর বক্তব্য, নোটিশ অমান্য করার পিছনে যথাযথ কারণ থাকা প্রয়োজন। পাশাপাশি, নোটিশ দেওয়ার পদ্ধতি নিয়েও আপত্তি জানান তিনি।

[youtube-feed feed=1]
Read More

Latest News