HomeScrollসিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্তে গম্ভীর-গিলের পাশে ওয়াসিম জাফর, কী বললেন প্রাক্তন তারকা?
Mohammed Siraj

সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্তে গম্ভীর-গিলের পাশে ওয়াসিম জাফর, কী বললেন প্রাক্তন তারকা?

সমালোচনা উপেক্ষা করে নিজেদের সিদ্ধান্তে অনড় ভারতীয় দলের কোচ ও অধিনায়ক। সিরাজকে দ্বিতীয় টেস্টে না রাখার সিদ্ধান্ত নিয়ে তাঁদের পাশে দাঁড়ালেন প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর।

ওয়েব ডেস্ক : নিউজিল্যান্ডের (Newzeland) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) প্রথম একাদশে না রাখার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষজ্ঞ থেকে ক্রিকেটপ্রেমী, অনেকেই এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাঁদের মতে, প্রথম টেস্টে সিরাজের অনুপস্থিতি ভারতের জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। দ্বিতীয় ম্যাচেও তাঁকে বাইরে রাখায় নতুন করে প্রশ্ন উঠেছে টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে। তবে এই পরিস্থিতিতে কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমন গিলের সিদ্ধান্তকে সমর্থন করলেন প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর (Wasim Jaffer)।

নিজের এক্স হ্যান্ডলে জাফর লেখেন, যাঁরা দল নির্বাচনের সিদ্ধান্ত নিচ্ছেন, তাঁদের বাদ দিলে অধিকাংশেরই মত সিরাজের প্রথম একাদশে থাকা উচিত। তবে সমালোচনা এবং চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার জন্য গম্ভীর ও গিলের প্রশংসা করেছেন তিনি। জাফরের বক্তব্য, চারদিক থেকে মতবিরোধ তৈরি হলেও নিজের সিদ্ধান্তে আস্থা রাখার জন্য যথেষ্ট সাহসের প্রয়োজন। সেই জায়গা থেকেই ভারতীয় দলের কোচ ও অধিনায়ককে কৃতিত্ব দিয়েছেন তিনি।

আরও খবর :  ক্রাইস্টচার্চ টেস্টে প্রথম দিনেই ৫ উইকেট হারাল নিউজিল্যান্ড, জোড়া শিকার আকাশ দীপের

দ্বিতীয় টেস্টে সিরাজের বাদ পড়ার সঙ্গে শেষ হয়েছে তাঁর সাত বছরের একটি ধারাবাহিকতা। ভারতের বিদেশের মাটিতে খেলা প্রতিটি টেস্ট সিরিজের অন্তত একটি ম্যাচে খেলেছিলেন এই পেসার। এবার সেই ধারায় ছেদ পড়ল। ৩২ বছর বয়সি সিরাজকে বাইরে রাখার সিদ্ধান্ত তাই ক্রিকেটমহলে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৫ উইকেট হারিয়ে ২৪৬ রান তুলেছে। অধিনায়ক টম লাথাম করেছেন ৫৯ রান। অপরাজিত ৫৩ রান করেছেন টম ব্লান্ডেল। ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেল দু’জনেই ৩১ রান করেন। গ্লেন ফিলিপস অপরাজিত রয়েছেন ৩৬ রানে। ভারতের হয়ে আকাশ দীপ দুটি উইকেট নিয়েছেন। অভিষেককারী গুরনুর ব্রার, আনশুল কম্বোজ এবং ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট পেয়েছেন। জসপ্রীত বুমরাহ অবশ্য প্রথম দিনে কোনও উইকেট পাননি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে নিউজিল্যান্ড তৃতীয় এবং ভারত চতুর্থ স্থানে রয়েছে। ফাইনালের দৌড়ে টিকে থাকতে দুই দলের কাছেই এই সিরিজের জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

[youtube-feed feed=1]
Read More

Latest News