HomeBig news৮৫০ আসনের পরিকল্পনায় বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য! কেন্দ্রকে তীব্র আক্রমণ রাহুলের
Rahul Gandhi

৮৫০ আসনের পরিকল্পনায় বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য! কেন্দ্রকে তীব্র আক্রমণ রাহুলের

মহিলা সংরক্ষণের আড়ালে আসন পুনর্বিন্যাসের চেষ্টা! ২০২৯-এর আগে দেশের রাজনৈতিক মানচিত্র বদলের অভিযোগ কংগ্রেস নেতার

ওয়েব ডেস্ক : লোকসভার আসনসংখ্যা ৮৫০-এ নিয়ে যাওয়ার প্রস্তাব ঘিরে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর অভিযোগ, মহিলা সংরক্ষণের বিষয়টিকে সামনে রেখে আসন পুনর্বিন্যাসের পরিকল্পনা করছে বিজেপি। এর মাধ্যমে দেশের রাজনৈতিক মানচিত্র নিজেদের নির্বাচনী স্বার্থে বদলে নিয়ে ক্ষমতা ধরে রাখার কৌশল নেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে রাহুল বলেন, সংসদে ইতিমধ্যেই মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের প্রস্তাব পাশ হয়েছে। বর্তমান লোকসভার আসনসংখ্যা অপরিবর্তিত রেখেও তা কার্যকর করা সম্ভব। তাই মহিলা সংরক্ষণের সঙ্গে আসনসংখ্যা বাড়ানো বা আসন পুনর্বিন্যাসকে যুক্ত করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

আরও খবর :  আসন বাড়ানোর অঙ্ক প্রস্তুত, এবার সংসদে বিল পেশের অপেক্ষা! সুপারিশ রাষ্ট্রপতির

অসম, বিহার এবং জম্মু ও কাশ্মীরে আসন পুনর্বিন্যাসের উদাহরণ তুলে ধরে কংগ্রেস নেতার অভিযোগ, নতুন প্রস্তাব কার্যকর হলে দেশের নির্বাচনী মানচিত্র নিজেদের সুবিধামতো সাজানোর সুযোগ পাবে বিজেপি। লোকসভার আসনসংখ্যা ৮৫০ করার বিষয়টিকে গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বলেও ব্যাখ্যা করেন তিনি। বিশেষ করে তরুণ ও জেন জি ভোটারদের উদ্দেশে এই সংখ্যাটি মনে রাখার বার্তা দেন রাহুল।

নির্বাচনী প্রক্রিয়া নিয়েও কেন্দ্রকে নিশানা করেন তিনি। ভোট কারচুপির অভিযোগ তুলে কংগ্রেসের আগের সাংবাদিক বৈঠকগুলির প্রসঙ্গ টানেন রাহুল। তাঁর দাবি, দলের করা সমীক্ষায় ৮০ শতাংশ ভারতীয় এবং ১০০ শতাংশ জেন জি উত্তরদাতা মনে করেন, নির্বাচনে কারচুপি হচ্ছে। নির্বাচন কমিশনের দেওয়া ১৪ কোটি ভোটারের নাম বাদ পড়ার পরিসংখ্যান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আটটি রাজ্যে নির্বাচনী অনিয়মের প্রমাণ সংগ্রহ করেছে কংগ্রেস, শীঘ্রই নির্বাচন কমিশন সংক্রান্ত আরও তথ্য প্রকাশ করা হবে বলেও জানান তিনি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেও তীব্র ভাষায় আক্রমণ করেন রাহুল।

[youtube-feed feed=1]
Read More

Latest News