HomeScrollদেশের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আসন বাড়ানোর পক্ষে সওয়াল মেঘওয়ালের, প্রকাশ...
Arjun Ram Meghwal

দেশের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আসন বাড়ানোর পক্ষে সওয়াল মেঘওয়ালের, প্রকাশ করলেন নতুন সংসদীয় মানচিত্র

জনসংখ্যা বৃদ্ধি থেকে নতুন শহরের উত্থান, পাঁচ দশকের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সংসদে প্রতিনিধিত্ব বাড়ানোর বার্তা কেন্দ্রীয় আইনমন্ত্রীর

ওয়েব ডেস্ক : সময়ের সঙ্গে বদলেছে ভারতের জনসংখ্যা, বেড়েছে শহরের পরিধি, বদলেছে সাধারণ মানুষের চাহিদাও। এই পরিবর্তনের প্রতিফলন সংসদীয় প্রতিনিধিত্বেও থাকা প্রয়োজন বলে মনে করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল (Arjun Ram Meghwal)। আসন পুনর্বিন্যাসের প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরে শনিবার দেশের সম্ভাব্য নতুন নির্বাচনী মানচিত্র প্রকাশ করেছেন তিনি। তাঁর দেওয়া মানচিত্র অনুযায়ী, লোকসভার আসনসংখ্যা বর্তমান ৫৪৩ থেকে বেড়ে ৮১৬ হতে পারে। অর্থাৎ প্রস্তাব কার্যকর হলে সংসদের নিম্নকক্ষে আসন বাড়বে ৫০ শতাংশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে মানচিত্র প্রকাশ করে মেঘওয়াল জানান, গত ৫০ বছরে দেশের সামাজিক ও জনতাত্ত্বিক কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন শহর গড়ে উঠেছে, জনসংখ্যা বেড়েছে এবং নাগরিকদের প্রয়োজনও আগের তুলনায় অনেক বিস্তৃত হয়েছে। এই বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখেই সংসদে প্রতিনিধিত্বের পরিসর বাড়ানোর প্রয়োজন বলে তাঁর বক্তব্য। প্রস্তাবিত ১৩২তম সংবিধান সংশোধনী বিলের লক্ষ্যও সেই পরিবর্তনকে সংসদীয় কাঠামোয় প্রতিফলিত করা।

আরও খবর :  ৮৫০ আসনের পরিকল্পনায় বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য! কেন্দ্রকে তীব্র আক্রমণ রাহুলের

শুধু আসন বৃদ্ধিই নয়, লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়েও গুরুত্ব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর মতে, নীতিনির্ধারণে মহিলাদের অংশগ্রহণ বাড়লে সমাজের বিভিন্ন স্তরের অভিজ্ঞতা ও বাস্তব সমস্যার প্রতিফলন ঘটবে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক কল্যাণ এবং পরিবার সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে আরও বিস্তৃত দৃষ্টিভঙ্গি তৈরি হতে পারে বলেও মনে করেন তিনি।

আগামী ৩০ নভেম্বর সংসদের বিশেষ অধিবেশনে ১৩২তম সংবিধান সংশোধনী বিল ফের পেশ করার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। এই প্রস্তাব ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে মতভেদ তৈরি হয়েছে। ডিএমকে, ওয়াইএসআর কংগ্রেস, ভারত রাষ্ট্র সমিতি এবং এনসিপি (শরদচন্দ্র পাওয়ার) বিলের প্রতি সমর্থনের কথা জানিয়েছে। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট এর বিরোধিতা করার অবস্থান নিয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News