Saturday, May 16, 2026
HomeScrollজম্মু-কাশ্মীরে তুষারঝড়ে শহিদ বাংলার দুই সেনা জওয়ান
Jammu Kashmir

জম্মু-কাশ্মীরে তুষারঝড়ে শহিদ বাংলার দুই সেনা জওয়ান

বাড়ির পথে দুই জওয়ানের দেহ, ফিরবে মুর্শিদাবাদ ও বীরভূমে

Written By
Jammu Kashmir

ওয়েবডেস্ক- জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir)  তুষারঝড়ে (Snow Strom)  শহিদ বাংলার দুই সেনা জওয়ান। বুধবার কিস্তওয়ার-কোকেরনাগে সন্ত্রাসবিরোধী অভিযান চলাকালীন হঠাৎ নিখোঁজ হয়ে যান দুজনেই। প্রথমে মনে করা হয়েছিল জঙ্গিদের হাতে পড়েছেন অথবা পথ হারিয়ে ফেলেছেন। পরে জানা যায়, তুষারঝড়ে পড়েছিলেন বাংলার দুই সেনা প্যারাট্রুপা (Army paratroopers) । শহিদ দুই জওয়ান ল্যান্স নায়েক হাবিলদার পলাশ ঘোষ (Lance Naik Havildar Palash Ghosh)  ও ল্যান্স নায়েক সুজয় ঘোষ (Lance Naik Sujay Ghosh) । বৃহস্পতিবার পলাশের দেহ উদ্ধার হয়, শুক্রবার সুজয়ে দেহ উদ্ধার করা হয়। দুজনেই বাংলা ছেলে।

মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়ার রুকুনপুর বলরামপাড়ার বাসিন্দা ছিলেন সেনা বাহিনীর প্যারাট্রুপার ল্যান্স নায়েক হাবিলদার পলাশ ঘোষ। ল্যান্স নায়েক সুজয় ঘোষ বীরভূমের (Birbhum)  রাজনগরের কুন্ডিরা গ্রামের বাসিন্দা । সেনা সূত্রে খবর, দক্ষিণ কাশ্মীরের গাদোলে বনাঞ্চলে বুধবার তুষারঝড়ের সময় দুই জওয়ান নিখোঁজ হয়ে যান।

আরও পড়ুন- জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানো, কেন্দ্রের অবস্থান কী?

সেনাবাহিনী জানিয়েছে যে দক্ষিণ কাশ্মীরের গাদোল বনাঞ্চলে বুধবার তল্লাশি অভিযান চলাকালীন তুষারঝড়ের সময় নিখোঁজ হওয়া দুই প্যারা কমান্ডোর মৃতদেহ উদ্ধার করেছে। বুধবার থেকেই তাঁদের খোঁজে তল্লাশি চালানো শুরু হয়। তুষারঝড়ের কারণে দুই প্যারা কমান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘন জঙ্গল হওয়ায় হেলিকপ্টার, ড্রোন,কোয়াডকপ্টার, ইউএভি করেও তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। পায়ে হেঁটেও বহু জওয়ানে তল্লাশি অভিযানে নামে। প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল জঙ্গিদের আক্রমণের মুখে পড়েছেন ওই দুই জওয়ান। কারণ আগে একাধিকবার জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার জওয়ান পলাশের দেহ উদ্ধার হয়েছে। সেখান থেকে অস্ত্র ও একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। শুক্রবার একই জায়গা থেকে সুজয়কে মৃত অবস্থায় পাওয়া যায়। দেহগুলি যেখান থেকে উদ্ধার হয়েছে সেখানে প্রায় ২ ফুট পর্যন্ত তুষারপাত হয়েছে।

জওয়ান সুজয় ঘোষের পরিবারে আছে বাবা রাধেশ্যাম ঘোষ, মা নমিতা ঘোষ, দাদা মৃত্যুঞ্জয় ঘোষ সহ দাদু বামাপদ ঘোষ ও ছোট ভাই। আজ শনিবার দুই জওয়ানের দেহ বাড়িতে আনা হবে।

চিনারকোরের তরফ থেকে এই ঘটনা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে শহিদ জওয়ানদের কুর্নিশ জানানো হয়।

দেখুন আরও খবর-

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto