Monday, June 15, 2026
HomeScrollপ্রয়াত বর্ষীয়ান অভিনেতা ভরত কাপুর
Bharat Kapoor Passed away

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ভরত কাপুর

প্রবীণ অভিনেতার বয়স হয়েছিল ৮০ বছর

ওয়েব ডেস্ক : প্রয়াত অভিনেতা ভরত কাপুর (Bharat Kapoor)। সোমবার মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। প্রবীণ অভিনেতার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে (Bollywood)।

জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেতা। তবে শেষ রক্ষা হল না। সোমবার দুপুর তিনটেয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেতা (Bharat Kapoor)। খবরটি নিশ্চিত করেছেন তাঁর বন্ধু, অভিনেতা অবতার গিল। এর পরে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতে সম্পন্ন হয় শেষকৃত্য। পরিচালক অশোক পণ্ডিত স্মৃতিচারণায় লিখেছেন, “কর্মজীবনের শুরুতে তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আজও ভোলার নয়। অসাধারণ মানুষ ছিলেন।”

আরও খবর : ২৪ দিন নিখোঁজ থাকার পর অবশেষে খোঁজ মিলল পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

উল্লেখ্য, সত্তর-আশির দশকের হিন্দি ছবিতে পরিচিত মুখ ছিলেন ভারত কাপুর (Bharat Kapoor)। নায়ক না হয়েও পর্দায় নিজের উপস্থিতি জানান দিতে জানতেন। কখনও কঠোর পুলিশ অফিসার, কখনও তুখোড় আইনজীবী, আবার কখনও ভিলেন, সব ভূমিকাতেই ছিল তাঁর স্বচ্ছন্দ দাপট। নুরি (১৯৭৯), রাম বলরাম (১৯৮০), লাভ স্টোরি (১৯৮১), বাজার (১৯৮২), গুলামি (১৯৮৫), আখরি রাস্তা (১৯৮৬). সত্যমেব জয়তে (১৯৮৭), স্বর্গ (১৯৯০), খুদা গাওয়া (১৯৯২), রং (১৯৯৩) প্রমুখ জনপ্রিয় ছবিতে কাজ করেছিলেন তিনি।

দীর্ঘ চার দশকেরও বেশি সময়ে নিজের কেরিয়ারে তিনি থিয়েটার, সিনেমা ও টেলিভিশনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন। তবে তিনি আজ পাড়ি দিলেন এক অজানা জগতে। তাঁর প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO