Thursday, May 28, 2026
Homeবিনোদনবলিউডে নারীকেন্দ্রিক ছবি বক্স অফিসে যথেষ্ট সফল !

বলিউডে নারীকেন্দ্রিক ছবি বক্স অফিসে যথেষ্ট সফল !

ওয়েব ডেস্ক: সাধারণত সেলুলয়েডে নায়ক কেন্দ্রিক ছবি হয়ে থাকে। তবে এই ধারার বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। বিশ্বের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন নারী কেন্দ্রিক ছবির তৈরির প্রবণতা বাড়ছে। ৫০ দশকের মতো আবার নতুন করে বলিউড চিত্রপরিচালকরা নারীকেন্দ্রিক ছবি(Women centric movies) নির্মাণ করতে এগিয়ে আসছেন। বক্স অফিসে(Box Office) সেই সব ছবির সাফল্য যথেষ্ট লক্ষণীয়।
প্রসঙ্গত, গাঙ্গুবাই(Gangubai Kathiawadi) ছাড়াও বেশ কিছু নারীকেন্দ্রিক ছবি বক্স অফিসে যথেষ্ট ভালো ব্যবসা করেছে। ‘স্ত্রী'(Stree) ছবিতে প্রধান চরিত্রে ছিলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তাঁর বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন রাজকুমার রাও(Rajkumar Rao), পঙ্কজ ত্রিপাঠী(Pankaj Tripathi),অপরাশক্তি খুরানা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবিটি বক্স অফিসে ১৩০ কোটির বেশি ব্যবসা করেছে।
আলিয়া ভাট অভিনীত ‘রাজি'(Razi) ছবিটিও মহিলাকেন্দ্রিক। বক্স অফিসে যথেষ্ট সাড়া জাগিয়েছিল এই ছবি। ছবিটি তার বিপরীতে ছিলেন রিকি কৌশল। সারা বিশ্বের ছবিটি প্রায় ২০০ কোটির কাছাকাছি আয় করেছিল।
এছাড়া বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল ‘নীরজা'(Nerja)। সোনম কাপুর(Sonam Kaapoor) অভিনীত এই ছবিতে হাইজাক হওয়া বিমানের বিমান সেবিকা হিসেবে তাঁকে দেখা গিয়েছিল। এই ছবি ও সারাবিশ্বে বক্স অফিসে সংগ্রহ করেছিল ১৩১ কোটি টাকা।
তাছাড়া অত্যন্ত জনপ্রিয় ছবি তাপসী পান্নুর(Tapsee Pannu) ‘পিঙ্ক'(Pink) সমাজকে এক বার্তা দিয়েছিল। এই ছবি নারী জাতির ক্ষমতায়নের কথা তুলে ধরেছিল। ছবিটি বক্স অফিসে ১৫৭ কোটি টাকা আয় করেছিল।
‘বীরে দি ওয়েডিং'(Veere Di Wedding) মাল্টিস্টারের এই ছবিটি সমাজের বেশ কিছু স্টুডিও টাইপ ধারণা ভেঙে দিয়েছে বলে দর্শকদের মনে হয়েছে। করিনা কাপুরKareena Kapoor),সোনম কাপুর(Sonam Kapoor), সারা ভাস্কর এবং শিখা
তালসানিয়া একে অপরের অত্যন্ত ভালো বন্ধু। এই ছবিটিও সারাবিশ্বে ১২৮ কোটি টাকা আয় করেছিল।
এরপর সঞ্জয়ী লীলা বনশালি(Sanjay Leela Bansali) পরিচালিত গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়িতে অভিনয় করে আলিয়া ভাট দর্শকদের মন জয় করে ফেলেছিল। নারীকেন্দ্রিক এই ছবি প্রথম সপ্তাহেই ১০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছিল। সব মহলে ছবিটি যথেষ্ট প্রশংসিত হয়।
রয়েছে কঙ্গনা রানাওয়াত(Kangana Ranawat) অভিনীত ‘মনিকার্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি'(Manikarnika: The Queen of Jhansi)। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ এর জীবন নিয়ে তৈরি এই ছবি দর্শকদের যথেষ্ট নাড়া দিয়েছিল। এছাড়া সুদীপ্ত সেন পরিচালিত দা কেরালা স্টরি এবং কাঙ্গনা অভিনীত ও আনন্দের রায় পরিচালিত ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল।
একসময় মহিলা কেন্দ্রিক ছবি তৈরি করতে বলিউড পরিচালকরা বক্স অফিসের কথা ভেবে একটু ভয় পেত। দর্শকদের মনোভাব আগের চেয়ে অনেকটা বদলেছে এবং পরিবর্তন হয়েছে রুচিরও। তাই বলিউড পরিচালকরা এখন অনেক বেশি সাহসের সঙ্গে মহিলা কেন্দ্রিক ছবি তৈরি করতে এগিয়ে আসছেন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO