HomeScrollপলিটিক্যাল ড্রামায় ছকভাঙা লুকে ইশা-অর্জুন
Isha Arjun

পলিটিক্যাল ড্রামায় ছকভাঙা লুকে ইশা-অর্জুন

ইশা-অর্জুন আর সুহোত্রকে ঘিরেই আবর্তিত হবে ত্রিকোণ

কলকাতা: ‘সোনাদা’ ফ্র্য়াঞ্চাইজির পর ইশা সাহা (Ishaa Saha) এবং অর্জুন চক্রবর্তী (Arjun Chakrabarty) যে আবারও জুটি হিসেবে ফিরছেন। রাজনৈতিক ছবি ‘ফাঁদ’-এর অন্যতম মুখ্য ভূমিকায় রয়েছেন ইশা-অর্জুন। নতুন পলিটিক্যাল ড্রামায় তাঁদের প্রথম লুকও সামনে এসেছে। ২০২৪–এ পরিচালক হিসেবে পথচলা শুরু করেছিলেন ক্রীড়া সাংবাদিক দুলাল দে। তাঁর হাত ধরে টলিউড পেয়েছিল নতুন গোয়েন্দা ‘অরণ্য’–কে। প্রথম ছবি ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’ মুক্তির বছর দুয়েক পরে তাঁর দ্বিতীয় ছবি ‘ফাঁদ’ তৈরির কাজে হাত দিয়েছেন পরিচালক।

যে সিনেমায় নেতা-অভিনেতা কুণাল ঘোষ, অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ইশা-অর্জুন। দুলাল দে পরিচালিত ‘ফাঁদ’ সিনেমায় একেবারে ছকভাঙা অবতারে ধরা দেবেন ইশা সাহা এবং অর্জুন চক্রবর্তী। গতবার জীতু কমলকে নিয়ে ক্রীড়াধর্মী গোয়েন্দা ছবি উপহার দিয়েছিলেন। এবার দ্বিতীয় সিনেমার ক্ষেত্রেও চমক রেখেছেন পরিচালক-অভিনেতা। পলিটিক্যাল ড্রামা। বাংলার রাজনৈতিক ইতিহাসের তিন অধ্যায় ফুটে উঠবে ছবিতে। এবং প্রত্যেক চরিত্রের মধ্যেই একাধিক স্তর রয়েছে। যে গল্প কিংবা চরিত্রগুলো আজকের দিনে ভীষণভাবে প্রাসঙ্গিক। বর্তমান প্রজন্ম যে এই গল্পের সঙ্গে অনায়াসেই একাত্ম হতে পারবেন। ইশা-অর্জুন আর সুহোত্রকে ঘিরেই আবর্তিত হবে এই ত্রিকোণ প্রেমের গল্প। পলিটিক্যাল ড্রামার তিন চরিত্রের লুক প্রকাশ্যে এল। পরনে শাড়ি, সাদামাটা লুকে দেখা গেল ইশা সাহাকে। ব্যাগ কাঁধে ঝাঁকড়া চুলে অর্জুন চক্রবর্তী। সুহোত্রর লুকেও পিরিয়ডিক ছোঁয়া বজায় রাখা হয়েছে।

আরও পড়ুন: আলো-ঝলমলে পর্দা থেকে উদ্যোক্তার পথে প্রান্তিকা দাস

[youtube-feed feed=1]
Read More

Latest News