HomeScrollশান্ত গ্রামের আড়ালে ভয়ঙ্কর রহস্য! ১১ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘ঘুণ গাঁও...
Ghun Gaon chapter 1

শান্ত গ্রামের আড়ালে ভয়ঙ্কর রহস্য! ১১ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘ঘুণ গাঁও – চ্যাপ্টার ১’

অন্ধকার, ভয় আর চাপা পড়ে থাকা রহস্যের গল্প নিয়ে বাংলা সিনেমায় নতুন ডার্ক থ্রিলার, দাবি পরিচালক সৌম্য রায় চৌধুরীর

ওয়েব ডেস্ক: শান্ত-নিরিবিলি একটি গ্রামের আড়ালে লুকিয়ে রয়েছে অজানা এক অন্ধকার জগৎ। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও, গ্রামের প্রতিটি স্তরের নীচে চাপা পড়ে রয়েছে রহস্য, ভয় এবং প্রতারণার গল্প। সেই অন্ধকার জগতের দরজা খুলতে চলেছে বাংলা ছবি ‘ঘুণ গাঁও – চ্যাপ্টার ১’ (Ghun Gaon chapter 1)। আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি (Movie)।

চেনা রহস্য-রোমাঞ্চের গল্প থেকে কিছুটা আলাদা পথে হাঁটতে চাইছে এই ছবি (Movie)। নির্মাতাদের দাবি, এখানে দর্শককে এমন এক পরিবেশের মধ্যে নিয়ে যাওয়া হবে, যেখানে সত্যি-মিথ্যার পার্থক্য ধীরে ধীরে ঝাপসা হয়ে যাবে। গ্রামের প্রতিটি ঘটনা যেন তৈরি করবে নতুন প্রশ্ন। শেষ পর্যন্ত আসল সত্যি কোথায় লুকিয়ে, সেটাই হয়ে উঠবে গল্পের অন্যতম আকর্ষণ।

ছবির লেখক ও পরিচালক সৌম্য রায় চৌধুরীর কথায়, “বাংলা ছবির দর্শক প্রথমবার এই ধরনের ডার্ক থ্রিলারের অভিজ্ঞতা পেতে চলেছেন। ‘ঘুণ গাঁও’(Ghun Gaon)কে এমন একটি নিজস্ব জগৎ হিসেবে তৈরি করা হয়েছে, যেখানে রহস্য, ভয় এবং মানুষের সহজাত প্রবৃত্তি প্রতিনিয়ত একে অপরের সঙ্গে সংঘাতে জড়ায়। আমি চাই দর্শক এই গ্রামে প্রবেশ করুন নিজের ইচ্ছায় কিন্তু ঘুণ গাঁও থেকে বেরোবে ঘুণ গাঁও এর ইচ্ছায়। তারা এই অন্ধকারকে অনুভব করুক এবং একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত প্রশ্ন করতে থাকুন আসলে সত্যিটা কী?”

আরও খবর : লরির সঙ্গে ধাক্কা, দুমড়ে গেল গাড়ি! কেমন আছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়?

ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিন্দিতা বোস, রণজয় বিষ্ণু, শঙ্কর দেবনাথ, রোহিণী চ্যাটার্জি, সৌম্য মজুমদার, শুভ বিশ্বাস-সহ একাধিক অভিনেতাকে। সিনে ক্রেজি এন্টারটেইনমেন্টসের প্রযোজনায় ছবিটির প্রযোজক হীরা লাল রাওয়ানি, আমন চৌরাশিয়া এবং পার্থ সরকার। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ‘ঘুণ গাঁও – চ্যাপ্টার ১’(Ghun Gaon chapter 1) একটি বৃহত্তর ডার্ক ফিকশনাল ইউনিভার্সের প্রথম অধ্যায়। পরবর্তী সময়ে এই জগতে যুক্ত হতে পারে নতুন চরিত্র এবং নতুন রহস্য।

ছবির রহস্যময় আবহকে আরও গভীর করেছে সঙ্গীত ও শব্দ পরিকল্পনা। টুনাই দেবাশিস গাঙ্গুলীর সঙ্গীত পরিচালনায় এবং প্রমিত ঘোষের কথায় গান গেয়েছেন সুনিধি চৌহান, তিমির বিশ্বাস, সায়ন্তনী ঘোষ ও সৃষ্টি রাওয়ানি। তুহিনের সিনেমাটোগ্রাফি, অনীশ বসুর সাউন্ড ডিজাইন এবং প্রদ্যুৎ চ্যাটার্জিয়ার ব্যাকগ্রাউন্ড স্কোর ছবির অন্ধকার পরিবেশকে আরও জোরালো করেছে। ১১ সেপ্টেম্বর মুক্তির দিন ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়েছে ছবির কাউন্টডাউন।

[youtube-feed feed=1]
Read More

Latest News