Wednesday, June 17, 2026
HomeScrollবিশ্বের ১০০ প্রভাবশালীর মধ্যে অন্যতম! একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে কী নজির গড়লেন...
Ranbir Kapoor

বিশ্বের ১০০ প্রভাবশালীর মধ্যে অন্যতম! একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে কী নজির গড়লেন রণবীর কাপুর?

আন্তর্জাতিক মঞ্চে নয়া শিরোপা পেলেন রণবীর কাপুর, জানলে আপনারও গর্ব হবে

ওয়েব ডেস্ক: বি-টাউনে কাপুরদের প্রভাব ছিল বরাবরই। রাজ, ঋষির পর সেই ধারা বজায় রেখে চলেছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। অভিনয় তো বটেই, লুকের দিক থেকেও তিনি ‘হার্টথ্রব’ ভক্তদের কাছে। আর বলিউডের (Bollywood) এই জনপ্রিয় অভিনেতা এবার জায়গা করে নিলেন বিশ্বের প্রভাবশালীদের তালিকায়। এবছরের ‘টাইম-১০০’ (Time 100) তালিকায় জায়গা করে নিয়ে আন্তর্জাতিক মঞ্চে নয়া শিরোপা পেলেন রণবীর কাপুর।

বিশ্বের ১০০ জন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায় এ বছর একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে জায়গা পেয়েছেন তিনি। রণবীরের এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন আয়ুষ্মান খুরানা, যিনি নিজেও ২০২০ সালে এই তালিকায় স্থান পেয়েছিলেন। রণবীরকে নিয়ে আয়ুষ্মান লিখেছেন, ‘তিনি শুধু একজন তারকা নন, বরং একজন গল্পকার, যিনি ভারতীয় পৌরাণিক কাহিনি ও মহাকাব্যের মাধ্যমে বিশ্বজুড়ে দর্শকদের সঙ্গে গভীর সংযোগ স্থাপন করেছেন।’ তাঁর মতে, রণবীর সেই ধরনের অভিনেতা, যিনি খ্যাতির পিছনে না ছুটে নিজের অভিনয়ের মাধ্যমেই তা অর্জন করেছেন।

আরও পড়ুন: ‘জীবন আর হাসির প্রতীক ছিলেন’ ওঁনাকে সেইভাবেই মনে রাখুন, আবেগঘন পোস্ট আশা ভোঁসলের নাতনির

রণবীরের পাশাপাশি তালিকায় রয়েছেন আরও দুই ভারতীয়। বিশ্বের প্রভাবশালীদের মধ্যে রয়েছে সুন্দর পিচাই এবং বিকাশ খান্নার নামও। এছাড়াও এবছরের তালিকায় বিনোদন জগতের আরও বহু আন্তর্জাতিক তারকার নাম রয়েছে, যেমন ব্লেক লাইভলি, বেন স্টিলার, বেনিসিও দেল তোরো, জোয়ি সালডানা, ইথান হক, কেট হাডসন, ক্লেয়ার ডেনেস, কেকি পামার, স্টার্লিং কে. ব্রাউন, জোনাথন গ্রফ, ওয়াগনার মৌরা এবং নিকি গ্লেজার।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO