Sunday, June 21, 2026
HomeJust Inবাংলাদেশকে ভাত জোগাবে পাকিস্তান? পাঠাচ্ছে  ৫০ হাজার টন চাল

বাংলাদেশকে ভাত জোগাবে পাকিস্তান? পাঠাচ্ছে  ৫০ হাজার টন চাল

ওয়েব ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) আইন শৃঙ্খলার ক্রমশ অবনতি হচ্ছে। মহিলাদের উপর অত্যাচার বাড়ছে। কট্টরপন্থীদের দাপট বেড়েছে। যার জেরে তিতিবিরক্ত সাধারণ মানুষ। মহম্মদ ইউনুস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের (Resignation) দাবিতে পথে নামলেন ছাত্র ছাত্রীরা (Students)। সোমবার জাহাঙ্গির আলম খান চৌধুরীর পদত্যাগের দাবিতে ছাত্র ছাত্রীরা ঢাকায় মিছিল করলেন। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ-এই ব্যানারে আন্দোলনকারীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হয় । পুলিশ ওই মিছিল আটকালে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। ২৪ ঘণ্টার হুঁশিয়ারি দেন তাঁরা। ওই সময়সীমার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন বিক্ষোভকারীরা।

এদিকে সোমবার বাংলাদেশের বিদেশমন্ত্রক জানিয়েছে, বাংলাদেশ ও পাকিস্তান (Paksitan) দুদেশই দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে সহযোগিতা বাড়াতে চায়। ঢাকায় প্রদর্শনীতে অংশ নেবেন পাকিস্তানের মহিলা ব্যবসায়ীরা। বাংলাদেশে জিনিসের দাম আকাশছোঁয়া। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপাকে আমজনতা। জানা গিয়েছে, পাকিস্তান ৫০ হাজার টন চাল রফতানি করছে বাংলাদেশে। শীঘ্রই চট্টগ্রাম বন্দরে তা পাঠাবে শাহবাজ শরিফ সরকার। এপ্রিলে ঢাকায় আসতে পারেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশহাক দার। ইতিমধ্যে ঢাকা-করাচি সরাসরি উড়ান পরিষেবার অনুমোদন দিয়েছে ইউনুস সরকার। বাংলাদেশের সেনাবাহিনীর প্রতিনিধিরা পাকিস্তানে গিয়ে সেনা প্রধান জেনারেল আসিফ মুনিরের সঙ্গে বৈঠকও করেছেন। ক্রমশ পদ্মাপাড়ে প্রভাব বিস্তার করছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই। পাকিস্তানের সেনার বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশ। বন্ধ ছিল দুই দেশের বাণিজ্য। গত ৫ অগাস্ট ছাত্র জনতার বিক্ষোভের জেরে শেখ হাসিনা ভারতে পালিয়ে আসেন। তারপর সেখানে গঠিত হয় মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের উপর ক্ষোভ বাড়ছে জনতার। হাসিনার দল আওয়ামি লিগের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি। হাসিনা সরকারের পতনের পর উজ্জীবিত হয়েছিল বিএনপি। এখন বিক্ষিপ্তভাবে তাদের উপরেও কট্টরপন্থীরা হামলা শুরু করেছে।

আরও পড়ুন: বাংলাদেশে দুর্বৃত্তদের হাতে আক্রান্ত বিএনপি নেতা

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto