HomeScrollরাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে ১২ জনের মৃত্যু, মৃতদের মধ্যে রয়েছেন ভারতীয়ও
Russia-Ukraine war

রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে ১২ জনের মৃত্যু, মৃতদের মধ্যে রয়েছেন ভারতীয়ও

কিভ ও ওডেসায় রাতভর ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আহত বহু

ওয়েব ডেস্ক : ইউক্রেনের (Ukraine) উপর ফের বড়সড় আকাশপথে হামলা চালাল রাশিয়া (Russia)। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার পর্যন্ত রাতভর চলা এই হামলায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে এক জন ভারতীয় নাগরিকও (Indian Citizen) রয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ। হামলায় একাধিক এলাকায় বহু মানুষ আহত হয়েছেন, তাঁদের মধ্যে তিন জন শিশুও রয়েছে।

ইউক্রেনের বায়ুসেনার দাবি, হামলায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি অ্যান্টি-রাডার মিসাইল এবং ২১৮টি ড্রোন ও ডিকয় ব্যবহার করা হয়েছিল। হামলার মূল লক্ষ্য ছিল কিভ ও ওডেসা অঞ্চল। ইউক্রেনের রাজধানীতে টানা ষষ্ঠ দিন রুশ হামলা চলল।

আরও খবর : হড়পা বানে মৃতের সংখ্যা হাজার ছাড়াল, এখনও নিখোঁজ প্রায় ৪ হাজার! মৃতদেহ দেশে ফেরাতে ৯ দফা নির্দেশ ভারতীয় দূতাবাসের

কিভের একটি রেল ডিপোয় হামলায় সাত জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্তৃপক্ষ। এছাড়াও শহরের বিভিন্ন এলাকায় আবাসিক ভবন ও অন্যান্য পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও আগুন লেগেছে, আবার কোথাও ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করতে হয়েছে।

ইউক্রেনের (Ukraine) প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, হামলায় মোট ১২ জন নিহত হয়েছেন, তাঁদের মধ্যে এক জন ভারতীয় নাগরিক। আহত হয়েছেন আরও বহু মানুষ। ফলে রাশিয়া-ইউক্রেন সংঘাতের মধ্যে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News