HomeBig newsস্পেনে মুখোমুখি সংঘর্ষ দুই দ্রুতগতির ট্রেনের, মৃত অন্তত ৬৪! আহত বহু, ব্যাহত...
Spain

স্পেনে মুখোমুখি সংঘর্ষ দুই দ্রুতগতির ট্রেনের, মৃত অন্তত ৬৪! আহত বহু, ব্যাহত রেল পরিষেবা

তোলেদো প্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত একাধিক কামরা, বন্ধ মাদ্রিদ-আন্দালুসিয়া রেল পরিষেবা

ওয়েব ডেস্ক : স্পেনে (Spain) ভয়াবহ রেল দুর্ঘটনা। বুধবার সকালে দেশের মধ্যাঞ্চলে তোলেদো প্রদেশে দু’টি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে (Train Accident) অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। দুর্ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। দুর্ঘটনার জেরে মাদ্রিদ থেকে আন্দালুসিয়া পর্যন্ত দ্রুতগতির রেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

স্পেনের রেল পরিকাঠামো পরিচালন সংস্থার তরফে জানানো হয়েছে, বুধবার সকালে তোলেদো প্রদেশে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, রেনফে সংস্থার একটি দ্রুতগতির ট্রেন পিছন থেকে ইরিয়ো সংস্থার অন্য একটি ট্রেনকে ধাক্কা মারে। এর ফলে ইরিয়ো ট্রেনের দু’টি কামরা লাইনচ্যুত হয়ে ঢাল বেয়ে নীচে নেমে যায় বলে খবর।

আরও খবর : ইরান-আমেরিকা সংঘাতের আবহে তেহরানে উচ্চপর্যায়ের বৈঠক, মুখোমুখি চার দেশ

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন উদ্ধারকারী ও জরুরি পরিষেবার কর্মীরা। আহতদের চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসনের তরফে যাত্রীদের সহায়তায় একটি ক্রীড়া প্রাঙ্গণ প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এই দুর্ঘটনার জেরে মাদ্রিদ, সিউদাদ রিয়াল এবং আন্দালুসিয়ার মধ্যে রেল চলাচল ব্যাহত হয়েছে। কখন পরিষেবা স্বাভাবিক হবে, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনায় আহতের সংখ্যা এবং ক্ষয়ক্ষতির সম্পূর্ণ হিসাবও এখনও সামনে আসেনি। চলতি বছরের জানুয়ারিতেও স্পেনে ভয়াবহ রেল দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছিল। তার পর ফের দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে প্রাণহানির ঘটনায় দেশের রেল নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News