Saturday, July 11, 2026
HomeScrollচারদিনে ৭০ লক্ষ নথি দেখা সম্ভব, বার্তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের
Election Commission

চারদিনে ৭০ লক্ষ নথি দেখা সম্ভব, বার্তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের

‘কাজ চলছে’ প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের পর কমিশন বলল

কলকাতা: সুপ্রিম কোর্টের (Supreme Court) নজিরবিহীন নির্দেশ সামনে আসার পর থেকেই দফায় দফায় মুখ্য নির্বাচন আধিকারিক, মুখ্যসচিব-সহ শীর্ষ আধিকারিকদের সঙ্গে সোমবার বৈঠক সেরেছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি।
কলকাতা হাইকোর্টের বৈঠক শেষ। সমস্ত রকম আলোচনা হয়েছে। জুডিশিয়াল অফিসারদের সমস্ত প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন নির্বাচন কমিশনার। সূত্রের খবর আরও কিছু ক্লারিফিকেশন থাকলে ভবিষ্যতে আবারও বৈঠকে বসতে পারেন তারা। নির্বাচন কমিশন (Election Commission) নিজের বক্তব্য জানিয়েছে। জাস্টিসরা তাদেরও কথা জানিয়েছেন। বৈঠক শেষে এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন, ‘পোর্টালের কাজ শুরু হয়ে গিয়েছে। মাঝখানে একটু প্রবলেম ছিল। OTP সংক্রান্ত সমস্যারও সমাধান হয়েছে। ‘

এসআইআরের চূড়ান্ত যাচাই প্রক্রিয়ার কাজ শুরু করলেন হাই কোর্ট নিযুক্ত বিচারকরা। সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্ট নিযুক্ত বিচারকরা ভোটারদের তথ্যগত অসঙ্গতির বিষয়গুলি খতিয়ে দেখে তা নিষ্পত্তি করবেন।সুপ্রিম নির্দেশ মেনে আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। এই অবস্থায় প্রায় ৭০ লক্ষ মানুষের তথ্য যাচাই কীভাবে করা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে নির্বাচন কমিশনকে প্রতিদিন এসআইআর সংক্রান্ত কাজের অগ্রগতির রিপোর্ট হাইকোর্টে দিতে হবে বলে নির্দেশ প্রধান বিচারপতির। গাইডলাইন অনুযায়ী আগামী দিনে কাজ হবে স্পষ্ট জানিয়েছেন প্রধান বিচারপতি। সেই সব কথা মেনে নিয়ে কমিশন এর পক্ষে সিইও জানিয়েছেন সবরকম সাহায্য করতে প্রস্তুত সিইও দফতর।

আরও পড়ুন: আরজি কর আর্থিক দুর্নীতি মামলা, সন্দীপ ঘোষ-সহ ৫ অভিযুক্তের জামিন খারিজ

জানা যায়, সেই বৈঠকেই বিচার বিভাগীয় আধিকারিকরা কীভাবে নথি যাচাই করে সিদ্ধান্ত নেবেন। আবেদন গ্রহণ এবং বাতিল কীভাবে সেই পদ্ধতি ব্যাখ্যা করা হয়। কেন বাতিল তাও জানানো যাবে। শুধু তাই নয়, কী কাজ হয়েছে এবং কোন নিয়ম মেনে আগামিদিনে এগোতে হবে, তা নিয়েও একটি সুস্পষ্ট নির্দেশিকা এদিনের বৈঠকে চূড়ান্ত করা হয়েছে বলে খবর।জুডিশিয়াল অফিসাররা নিজেদের মোবাইল নম্বর দিয়ে পোর্টালে এক্সেস করতে পারবেন। OTP বেস এক্সেস সিস্টেম। নিষ্পত্তি করতে ডিজিটাল ফ্রুট প্রিন্ট রাখা হবে। তথ্যগত অসংগতির বিষয়ে ১০০০ ক্যারেক্টারের রিমার্কস লেখার ব্যবস্থা থাকছে।

এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন, লগইন পাসওয়ার্ড নিয়ে কিছু সমস্যা হচ্ছিল। বেশ কিছু জায়গায় ওটিপি নিয়ে সমস্যা হচ্ছিল। অনেক জায়গায় সেগুলি কাজও করেছে। আজকে যে জুডিশিয়াল অফিসাররা রয়েছেন, তাঁরা যে শুনানির প্রক্রিয়া বা স্ক্রুটিনির কাজ শুরু করেছেন, সেই বিষয়ে কিন্তু বেশ কিছু জায়গায় কাজ হয়েছে। কত সংখ্যক মানুষকে, এই স্ক্রুটিনি প্রক্রিয়ার জন্য ডেকে পাঠানো হচ্ছে, সেই বিষয় নিয়ে তথ্য তিনি এখনও প্রকাশ্যে আনেননি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto