Sunday, August 9, 2026
HomeScrollমহুয়া মৈত্রকে রক্ষাকবচ কলকাতা হাইকোর্টের
Mahua Moitra

মহুয়া মৈত্রকে রক্ষাকবচ কলকাতা হাইকোর্টের

৫ অক্টোবর পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কড়া পদক্ষেপে স্থগিতাদেশ

ওয়েব ডেস্ক: তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra) অন্তর্বর্তী সুরক্ষা দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি সৌগত ভট্টাচার্য মঙ্গলবার নির্দেশ দেন, করিমপুরের হোগলবেড়িয়া থানায় ২৮ জুন দায়ের হওয়া অভিযোগের তদন্ত চলবে। তবে মহুয়া মৈত্রকে আগামী ১৪ অগাস্ট দুপুর ৩টেয় থানায় হাজির হয়ে তদন্তে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে আদালত জানিয়ে দিয়েছে, ৫ অক্টোবর অথবা মামলার পরবর্তী শুনানি পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না।

আদালত আরও স্পষ্ট করেছে, মহুয়া মৈত্রকে (Mahua Moitra) হাজিরার জন্য নতুন করে নোটিস পাঠানোর প্রয়োজন নেই। তবে তদন্তে তিনি সহযোগিতা না করলে সেই বিষয়টি অবিলম্বে আদালতের নজরে আনতে হবে। পাশাপাশি থানায় হাজিরার সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে বা তাঁর দিকে ডিম-সহ কোনও বস্তু ছোড়া না হয়, তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবর : একুশের মঞ্চে ভাঙচুরের অভিযোগ, রাতভর পাহারায় মমতা-অভিষেক!

শুনানিতে মহুয়া মৈত্রের আইনজীবী অয়ন ভট্টাচার্য দাবি করেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে হিন্দু-মুসলিম উস্কানিমুলক মন্তব্যের অভিযোগ আনা হলেও তিনি এমন কোনও মন্তব্য করেননি। বর্তমানে সংসদের অধিবেশন চলায় তিনি দিল্লিতে রয়েছেন। তাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরার অনুমতি অথবা প্রয়োজনীয় সুরক্ষা দেওয়ার আবেদনও জানানো হয়। পাশাপাশি বিএনএসএস-এর ৩৫(৩) ধারার আওতায় সুরক্ষার দাবিও আদালতে তোলা হয়। এছাড়া বলেন, তিনি বর্তমানে দিল্লিতে রয়েছেন।পার্লামেন্টে বর্তমানে সেশন চলছে। ১৩ আগাস্ট পর্যন্ত প্রতিদিন সেশন রয়েছে। ১৪ অগাস্টের আগে রিপ্লাই দেওয়া সম্ভব নয়।

অন্যদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে জানান, নির্মীয়মাণ একটি বাড়ি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে এবং মহুয়া মৈত্রকে (Mahua Moitra) অন্তত চারবার নোটিস দেওয়া হলেও তিনি হাজির হননি। বিচারপতি সৌগত ভট্টাচার্যের জানান, মহুয়া মৈত্র তদন্তে সহযোগিতা করতে ইছুক। এটা আদালতের কাছে স্পষ্ট । কোন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হোক আদালতও চায় না।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor