Wednesday, May 13, 2026
HomeBig newsসাত সকালে শহরে অ্যাকশনে CBI, কোথায় কোথায় তল্লাশি? দেখুন এই ভিডিও
CBI

সাত সকালে শহরে অ্যাকশনে CBI, কোথায় কোথায় তল্লাশি? দেখুন এই ভিডিও

শহরের পাঁচ জায়গায় তল্লাশি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের

ওয়েবডেস্ক-  ইডির (ED) পর এবার শহরে সিবিআই (CBI) তৎপরতা বাড়ালো। শহরের একটি ব্যাঙ্ক জালিয়াতি (Bank Fraud) এবং বেশ কয়েক কোটি টাকা তছরুপ মামলায় তল্লাশি অভিযান (Search operation) তদন্তকারীদের। শহরের পাঁচ জায়গায় তল্লাশি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের। এই পাঁচ ঠিকানার মধ্যে অন্যতম আলিপুর নিউ রোডের একটি বহুতল বিলাসবহুল আবাসনে তল্লাশি।

জানা গেছে, আলিপুর নিউ রোডের গণেশ কোর্ট আবাসনের পাঁচতলায় এক ব্যবসায়ীর ফ্ল্যাটে অভিযান চালাচ্ছে সিবিআই। এই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে কয়েকশো কোটি প্রতারণার অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি। আশা কেজরিওয়াল নামে ব্যবসায়ীর বাড়িতে সিবিআই তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।
সামনে বিধানসভা নির্বাচন। তার আগেই ইডি- সিবিআই তৎপরতা বাড়ানো নিয়ে চাপানউতোর। সাম্প্রতিক সময়ে আই-প্যাকের দফতরে সাতসকালে আচমকায় হানা দেয় ইডি, যা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার এক সপ্তাহ যেতে না যেতেই ফের সিবিআই অভিযান।

আরও পড়ুন-  বিগ ব্রেকিং: SSC-র অযোগ্য তালিকায় খোদ মূল মামলাকারী লক্ষ্মী তুঙ্গা! এবার কী হবে?

সিবিআই সূত্রে খবর, ২০১৬ সালে মেসার্স রাজেশ্বরী আয়রন অ্যান্ড স্টিল কোং প্রাইভেট লিমিটেড তার ডিরেক্টর শ্রী সুমিত কুমার কেজরিওয়াল ও শ্রীমতি আশা কেজরিওয়াল , প্রভাশ কুমার মুখোপাধ্যায় ও অন্যান্য কয়েকজন সরকারি কর্মচারী ও অজ্ঞাত পরিচয় বেসরকারি ব্যক্তিদের সঙ্গে মিলে ফৌজদারি ষড়যন্ত্রে জড়িত হয়, ও সেই ফৌজদারি অংশ হিসেবে তারা ভুয়ো নথি ব্যবহার করে, সেগুলিকে আসল হিসেবে দেখায়, হিসাবের গড়মিল করার অভিযোগ। ৫৬১.৭১ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto