HomeScrollশিয়রে ছাব্বিশের নির্বাচন, ফের বঙ্গ সফরে অমিত শাহ
Amit Shah

শিয়রে ছাব্বিশের নির্বাচন, ফের বঙ্গ সফরে অমিত শাহ

উচ্চ মাধ্যমিক থাকায় কোনও সভা করবেন না কেন্দ্রীয় মন্ত্রী!

ওয়েবডেস্ক- শিয়রে ছাব্বিশের নির্বাচন (2026 Assembly Election)। তাই কোনও সময় নষ্ট করতে প্রস্তুত নয় কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা। ফের বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। জানা গেছে, চলতি মাসে ফের বাংলায় পা পড়তে চলেছে কেন্দ্রীয় মন্ত্রীর। অল্প সময়ে ব্যবধানে বার বার বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী। জানুয়ারি মাসের ৩০ তারিখে কলকাতায় এসেছিলেন অমিত শাহ। এবার ফের এসআইআর (SIR) সংঘাত আবহে আসছেন তিনি। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি দুদিনের জন্য বঙ্গ সফরে আসছেন শাহ।

তবে উচ্চ মাধ্যমিক থাকায় কোনও সভা করবেন না তিনি। গত জানুয়ারির ৩০ তারিখেই বঙ্গে আসেন অমিত শাহ। ব্যারাকপুরের আনন্দপুরী মাঠ, বিজেপির জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মতুয়া সমাজকে ভয় দেখাচ্ছেন বলে তোপ দাগেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর মুখে বাংলা দখলের হুঙ্কার শোনা যায়।

আরও পড়ুন- বঙ্গভবনে তুলকালাম! দিল্লি যাচ্ছে রাজ্য পুলিশের বড় দল

উল্লেখ্য, এসআইআর সংঘাতে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। নির্বাচন কমিশনের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক হওয়ার দিন সকালেই উত্তপ্ত হয় দিল্লি। বঙ্গভবন ঘিরে রাখে দিল্লি পুলিশ। নজরকাড়া নিরাপত্তা মুড়ে রাখা হয় গোটা এলাকা। বাড়ির শাড়িতেই অভিষেককে সঙ্গে করে নিয়ে সেখানে আসেন মুখ্যমন্ত্রী। দিল্লি পুলিশকে ধিক্কার জানিয়ে গর্জে ওঠেন তিনি।  সেই উত্তপ্ত বাতাবরণের আবহেই এবার বাংলায় ফের পা রাখতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

এদিকে সাংগঠিক সংগঠনকে মজবুত করতে দিল্লিতে বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক সেরেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। ভোটমুখী বঙ্গে বিজেপি নেতাদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন তিনি।

[youtube-feed feed=1]
Read More

Latest News