Sunday, July 19, 2026
HomeBig newsমেয়রের পদ ছাড়ার ইচ্ছেপ্রকাশ ফিরহাদের, মমতার অনুমতি নিয়েই দেবেন ইস্তফা?
Firhad Hakim

মেয়রের পদ ছাড়ার ইচ্ছেপ্রকাশ ফিরহাদের, মমতার অনুমতি নিয়েই দেবেন ইস্তফা?

আচমকা কেন এই সিদ্ধান্ত নিতে চাইছেন ফিরহাদ হাকিম?

কলকাতা: কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) মেয়রের (Mayor) পদ থেকে ইস্তফা (Resign) দেওয়ার ইচ্ছেপ্রকাশ করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সূত্রের খবর, তৃণমূলের (TMC) দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুমতি নিয়েই কুরসি ছাড়ার সিদ্ধান্ত নেবেন তিনি।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই কলকাতা পুরসভায় কার্যত কোণঠাসা হয়ে পড়েছিলেন ফিরহাদ হাকিম— এমনটাই দাবি তৃণমূলের একাংশের। অভিযোগ, মেয়র পদে থাকা সত্ত্বেও প্রশাসনিক কাজকর্মের বড় অংশই পুর কমিশনারের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। সেই কারণে গত কয়েক সপ্তাহ ধরেই দলীয় বৈঠকে একাধিকবার মেয়র পদ ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন ফিরহাদ। যদিও প্রথমদিকে তাঁর পদত্যাগে সম্মতি দেননি দলনেত্রী।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে সমন ইডির! কবে দিতে হবে হাজিরা? দেখুন বিগ আপডেট

মঙ্গলবার পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে মেয়র পারিষদ তারক সিংয়ের ইস্তফার পর। সেই সময় ফিরহাদ হাকিমের একটি মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। তিনি বলেছিলেন, “আমরা একটা টিম হিসাবে কাজ করি। যা করব একসঙ্গেই করব।” এরপর থেকেই জল্পনা তীব্র হয় যে, ফিরহাদের ইস্তফা আর শুধুই সময়ের অপেক্ষা।

বুধবার সেই জল্পনাই সত্যি হয়। একদিকে যখন বিধানসভায় ‘আসল তৃণমূল’-এর বিধায়করা বৈঠকে যোগ দিচ্ছিলেন, অন্যদিকে ফিরহাদ হাকিম পৌঁছে যান কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেখানেই তিনি ‘সসম্মানে’ মেয়র পদ ছাড়ার ইচ্ছার কথা জানান। প্রথমে তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নিজের অবস্থানে অনড় থাকেন ফিরহাদ। তবে সূত্রের খবর, শেষ পর্যন্ত তাঁর ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত মেনে নেন দলীয় প্রধান।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot