Sunday, July 26, 2026
HomeScrollযাদবপুরে উচ্ছেদ ঘিরে উত্তেজনা, আটক সৃজন ভট্টাচার্য
Srijan Bhattacharya

যাদবপুরে উচ্ছেদ ঘিরে উত্তেজনা, আটক সৃজন ভট্টাচার্য

এলাকায় বিক্ষোভ শুরু করেছেন পড়ুয়া ও বামপন্থী সংগঠনের সমর্থকেরা

কলকাতা: যাদবপুর স্টেশন চত্বরে রেলের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রবিবার গভীর রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযানের প্রতিবাদ করতে গিয়ে এসএফআইয়ের (SFI) সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টাচার্য-সহ (Srijan Bhattacharya) একাধিক বাম নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ। তাঁদের মুক্তির দাবিতে সোমবার ভোর থেকেই যাদবপুর (Jadavpur) এলাকায় বিক্ষোভ শুরু করেছেন পড়ুয়া ও বামপন্থী সংগঠনের সমর্থকেরা।

রবিবার রাতে রেল কর্তৃপক্ষ, আরপিএফ, কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযোগ, খুব অল্প সময়ের নোটিস দিয়ে বুলডোজার নামিয়ে একাধিক দোকান ও নির্মাণ ভেঙে ফেলা হয়। যদিও বাকি কিছু দোকান সরানোর জন্য ১৫ দিনের নোটিস দেওয়া হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: পুলিশের জালে জাহাঙ্গির! কলকাতায় আনা হচ্ছে ফলতার প্রাক্তন তৃণমূল প্রার্থীকে

উচ্ছেদ অভিযানের বিরোধিতা করতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সৃজন ভট্টাচার্য, সুজন চক্রবর্তী-সহ বাম নেতৃত্ব। বিক্ষোভকারীদের দাবি, প্রতিবাদ দমাতে পুলিশ লাঠিচার্জ করে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে বাম সমর্থক ও স্থানীয় বাসিন্দারাও রয়েছেন বলে দাবি।

সোমবার সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকার পড়ুয়াদের একাংশ আটক নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভে শামিল হন। তাঁদের অভিযোগ, পুনর্বাসনের কোনও সুস্পষ্ট ব্যবস্থা না করেই হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ২ জুনও যাদবপুর স্টেশনে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল। তখন বিক্ষোভের মুখে রেল কর্তৃপক্ষ, পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে আলোচনার পর সাময়িকভাবে অভিযান স্থগিত রাখা হয়। আন্দোলনকারীদের দাবি, তিন সপ্তাহ সময় দেওয়ার আশ্বাস থাকলেও সেই সময়সীমা শেষ হওয়ার আগেই ফের উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

অন্যদিকে রেল কর্তৃপক্ষের দাবি, স্টেশন চত্বর দখলমুক্ত করা এবং যাত্রী চলাচল স্বাভাবিক রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99