Monday, July 6, 2026
HomeScrollলগ্নজিতার ঘটনার পুনরাবৃত্তি! কী হয়েছিল শিল্পী মধুবন্তী মুখার্জির সঙ্গে?  
Madhubanti Mukherjee Incident

লগ্নজিতার ঘটনার পুনরাবৃত্তি! কী হয়েছিল শিল্পী মধুবন্তী মুখার্জির সঙ্গে?  

সেদিন যা হয়েছে খুব খারাপ, জানালেন শিল্পী

ওয়েবডেস্ক-  শিল্পী লগ্নজিতার (Lagnajita Chakraborty) পর এবার মধুবন্তী মুখার্জি (Madhubanti Mukherjee), সোশ্যাল মিডিয়ায় তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ। ভাইরাল ভিডিও। নদিয়ার (Nadia) মাজদিয়ায় (Majdia) শো করতে গিয়ে লগ্নজিতার মতো অভিজ্ঞতার শিকার হন বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি সঙ্গীত শিল্পী মধুবন্তী মুখার্জির। গত ২১ ডিসেম্বর এই ঘটনা। নিজের ফেসবুক পেজে সেই পোস্ট করেন তিনি। যদিও কর্তৃপক্ষ হস্তক্ষেপ করায় তিনি কোনও অভিযোগ দায়ের করেননি বলে দাবি তাঁর। ভাইরাল সেই পোস্ট।

উত্তরপাড়ার নিজের ঘরে বসে শিল্পী জানিয়েছেন, তিনি বিগত ১৮ বছর ধরে অনুষ্ঠান করছেন। কোনওদিন এই ধরনের অবস্থার মধ্যে পড়েননি। সেদিন যা হয়েছে খুব খারাপ। শিল্পীর স্বাধীনতা থাকা উচিত। ওখানকার আয়োজকরা খুব ভালো ছিলেন। এই ঘটনার পর তাদের ভূমিকা ভালো ছিল। তাই কোনও অভিযোগ করিনি, গানের মধ্যে দিয়েই প্রতিবাদ চলবে।

উল্লেখ্য, লগ্নজিতার ঘটনার পুনরাবৃত্তি হল নদিয়ার মাজদিয়ায়। হেনস্থার শিকার হলে সঙ্গীতশিল্প মধুবন্তী মুখোপাধ্যায়। ঘটনাস্থল নদিয়ার মাজদিয়া। মঞ্চে গান গাইতে উঠলে তিক্ত অভিজ্ঞতার শিকার হন মধুবন্তী। লগ্নজিতার মতো তাঁকেও নাকি ‘ধর্মের গান’ গাইতে নিষেধ করা হয়। মধুবন্তীর সোশ্যাল মিডিয়ায় জানান, মাজদিয়া কৃষ্ণগঞ্জ লালন উৎসবে লোকসঙ্গীত পরিবেশন করার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। ২১ ডিসেম্বর তাঁর অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে ‘তোমরা কুঞ্জ সাজাও গো’ গানটি গাওয়ার পরেই নাকি হেনস্থার শিকার হয়েছেন তিনি। গান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে দর্শকাসন থেকে মনে এসে গায়িকার হাত থেকে থেকে নাকি কেড়ে নেওয়া হয় মাইক্রোফোন। সেই সঙ্গে বলা হয় জাতপাতের গান চলবে না।  দর্শক-শ্রোতারা সেই গান শুনতে চান না। পরিস্থিতি জটিল আকার নেয়। আয়োজকদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন-  আজ থেকেই বাড়ল ট্রেনের ভাড়া! দূরপাল্লার ট্রেনে কত টাকা বেশি গুনতে হবে জানুন

সম্প্রতি পূর্ব মেদিনীপুরের ভগবানপুর সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে গানের অনুষ্ঠান করছিলেন লগ্নজিতার। সেই অনুষ্ঠানে কয়েকটি গান গাওয়ার পর, ‘জাগো মা’ গানটি গাওয়া শুরু করলে অভিযোগ,  আপত্তি জানান স্কুলের অন্যতম মালিক মেহবুব মালিক। তিনি দাবি ছিল, ধর্ম নিরপেক্ষ গান গাইতে হবে। অভিযোগ, সেই সময় মেহবুব মঞ্চে উঠে গায়িকাকে মারধরও নাকি করতে যান। অনুষ্ঠানের আয়োজক স্বার্থক ভট্টাচার্য জানিয়েছিলেন, “লগ্নজিতা চক্রবর্তী ৬-৭টি গান গাওয়ার পরে দেবী চৌধুরানী সিনেমার ‘জাগো মা’ গানটি গাইছিলেন। সেই সময় ভগবানপুরের সাউথ পয়েন্ট পাবলিক স্কুলের মালিক মেহেবুব মালিক মঞ্চে উঠে শিল্পীকে মারধর করতে যান। মেহেবুদের দাবি ছিল, ধর্মনিরপেক্ষ গান গাইতে হবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT