Thursday, June 18, 2026
HomeBig newsরাজ্যের নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়াল
Manoj Kumar Agarwal

রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়াল

ছাব্বিশের ভোটে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ

কলকাতা: রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন মনোজ আগরওয়াল (WB CS Manoj Kumar Agarwal)। আগে ছিলেন বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক। এখন তিনি হলেন বাংলার নতুন মুখ্যসচিব। নবান্নে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বৈঠকে হাজির ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)মনোজ আগরওয়াল (WB CS Manoj Kumar Agarwal)। বর্তমানে তিনি রাজ্য সরকারের কোনও পদে নেই। তা সত্ত্বেও প্রশাসনিক বৈঠকে তাঁর হাজির থাকা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। তারপরই ঘোষণা হল রাজ্যে নয়া মুখ্যসচিব হচ্ছেন মনোজ আগরওয়াল। ছাব্বিশের ভোটে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর নেতৃত্বেই এবারের ভোটে হিংসার কোনও ঘটনা ঘটেনি। সেই মুখ্য নির্বাচনী আধিকারিকই এবার রাজ্যের নতুন মুখ্যসচিব।

বিধানসভা ভোট চলাকালীন মনোজ আগরওয়াল ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)।ভোট মিটতেই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব (New CS Manoj Agarwal) হিসেবে দায়িত্ব নিলেন ১৯৯০ ব্যাচের আইএএস আধিকারিক মনোজ আগরওয়াল। বিদায়ী মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালাকে দিল্লির পশ্চিমবঙ্গ ভবনের প্রধান রেসিডেন্ট কমিশনার (Principal Resident Commissioner) পদে বদলি করা হয়েছে। অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা করা হয়। আর সোমবার মুখ্যসচিবের দায়িত্ব পেলেন মনোজ।

আরও পড়ুন: পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার সুজিত বসু

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO