Tuesday, June 9, 2026
HomeScrollপাকিস্তানের হয়ে গুপতচরবৃত্তি, কলকাতা থেকে গ্রেফতার এক
Kolkata

পাকিস্তানের হয়ে গুপতচরবৃত্তি, কলকাতা থেকে গ্রেফতার এক

কলকাতা বিমানবন্দর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে এনআইএ

ওয়েব ডেস্ক : ভারতে বসে পাকিস্তানের গুপতচরবৃত্তি। এমন চাঞ্চল্যকর অভিযোগে কলকাতা (Kolkata) বিমানবন্দর এলাকা থেকে একজনকে গ্রেফতার (Arrest) করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। জানা যাচ্ছে, ধৃত ওই ব্যক্তির নাম জাফর রিয়াজ ওরফে রিজভি। তাঁকে ইতিমধ্যে জেরা করা হচ্ছে বলে খবর।

সূত্রের খবর, ওই ব্যক্তি কয়েক বছর ছিলেন পাকিস্তানেই। তবে তিনি কেন কলকাতা গা ঠাকা দিয়েছিলেন? নিয়ে প্রশ্ন উঠছে। এ নিয়ে অভিযুক্তকে জেরা করছেন তদন্তকারীরা (Investigators)। কোনও বড়সড় পরিকল্পনা বা নাশকতার ছক রয়েছে কি না, সেটাও জানার চেষ্টা চালানো হচ্ছে।

আরও খবর : ভ্যাপসা গরমের মধ্যেও বৃষ্টির পূর্বাভাস, ভিজবে কোন কোন জেলা?

অভিযোগ দেশের সিম কার্ড ব্যবহার করে ওটিপি পাঠানো হল পাকিস্তানে। তা ব্যবহার করেই পড়শি দেশে সক্রিয় করা হতো সিং কার্ড। এই অভিযোগে বেশ কিছু সময় আগে এক যুবককে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করেছিল পুলিশ। এদিকে তদন্ত শুরু করেছিল এনআইএও (NIA)। সেখান থেকেই উঠে আসে রিয়াজের নাম। তদন্তকারীরা জানতে পারেন গুপ্তচরবৃত্তিতে যুক্ত অন্যদিকের কাজের সাহায্যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা হয়েছিল। সেখানেই ভারতের মোবাইল নম্বরের ওটিপি পাকিস্তানে পাঠানো হতো।

জানা যাচ্ছে, ২০০৫ সালে একাধিকবার পাকিস্তানে গিয়েছিল অভিযুক্ত। গত কয়েকবছর সে ছিল সেখানেই। সেখানে বিয়েও করে সে। তবে ভারতে ফিরে এসে সে পাকিস্তানে গোয়েন্দাদের হাতে তুলে দিত গুরুত্বপূর্ণ তথ্য। এই কাজের জন্য জাফরকে নাকি বিপুল অঙ্কের টাকার লোভ দেখানো হয়েছিল। তবে গোপন সূত্রে তদন্তকারীরা খবর পান, পাক গুপ্তচর লুকিয়ে রয়েছে কলকাতা বিমানবন্দর এলাকায়। তার পরেই অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d