Thursday, June 25, 2026
HomeScrollতারাতলার মর্মান্তিক ঘটনায় আর্থিক সহায়তা ঘোষণা প্রধানমন্ত্রীর
Narendra Modi

তারাতলার মর্মান্তিক ঘটনায় আর্থিক সহায়তা ঘোষণা প্রধানমন্ত্রীর

তারাতলার ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রধানমন্ত্রী

ওয়েব ডেস্ক : তারাতলার (Taratala) মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। একইসঙ্গে মৃতদের পরিবার ও আহতদের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হল প্রধানমন্ত্রীর অফিসের তরফে। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে এই আর্থিক সাহায্যের (Financial assistance) কথা ঘোষণাও করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর (Narendra Modi) অফিসের তরফে জানানো হয়েছে, “গতকাল কলকাতায় ঘটে যাওয়া দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। এই দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা পৌঁছে দিতে রাজ্য সরকার দিনরাত কাজ করে চলেছে।”

আর খবর : তারাতলা কাণ্ডে অ্যাকশন মোডে পুলিশ! গভীর রাতে গ্রেফতার গুদামের মালিক

এদিকে বুধবার ভয়াবহ এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এদিকে কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারের তরফেও ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।

ঘটনার প্রায় একদিন পরেও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে এখনও কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকারী বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার সকালে ধ্বংসস্তূপের ভিতর থেকে আরও তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে খবর।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot