Saturday, June 13, 2026
HomeScrollআরজি কর মামলায় বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের

আরজি কর মামলায় বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: আরজি কর মামলার (RG Kar Case in Supreme Court) আরও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিল নির্যাতিতার পরিবার। কিন্তু এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই তখন মামলা শুনতে চায়নি শীর্ষ আদালত। আরজি কর-কাণ্ডে নিহত চিকিৎসকের মা-বাবার আবেদনকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি সঞ্জীব খন্না জানিয়ে দিলেন, আর্জি শুনতে হাইকোর্টের কোনও বাধা নেই। এবার কলকাতা হাইকোর্ট শুনতে পারবে এই মামলা।

আরজি কর মামলায় সিবিআই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন নির্যাতিতা তরুণীর মা-বাব। সিবিআই-এর নেতৃত্বে এখনও পর্যন্ত যে তদন্ত হয়েছে, তার গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলে নিম্ন আদালতে মামলা করেন অভয়ার বাবা-মা। নতুন করে তদন্তে নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান অভয়ার বাবা। আর সেই আবেদনে গত ১০ ডিসেম্বর সুপ্রিম কোর্টে নির্যাতিতার বাবা একটি পিটিশন ফাইল করেন। সে সময়ে প্রধান বিচারপতি স্পষ্ট করে দেন, এই পর্যায়ে যদি আবারও নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়, তাহলে যিনি ইতিমধ্যেই অভিযুক্ত, তিনি কোথাও সুবিধা পেয়ে যাবেন। নির্যাতিতা পরিবার অভিযোগ করেছেন, চার্জশিটে একজনের নামই উল্লেখ করা হয়েছে, বাকি আরও অনেকর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাঁদেরকেও সংযুক্ত করা উচিত। কিন্তু প্রধান বিচারপতির পর্যবেক্ষণ ছিল, নতুন করে তদন্ত প্রক্রিয়া শুরু করা হলে, সঞ্জয় রায় সুবিধা পেয়ে যাবেন। এই দুটি বিষয় উল্লেখ করেই নতুন করে তদন্ত চেয়ে নির্যাতিতার বাবার আবেদনকেমান্যতা দেননি প্রধান বিচারপতি। বিচারপতি জানিয়েছিলেন, শীর্ষ আদালতের অনুমতি ছাড়া শুনানি সম্ভব নয়। সেই মতো শীর্ষ আদালতের দ্বারস্থ হয় পরিবার। সেই মতো শীর্ষ আদালতের দ্বারস্থ হয় পরিবার।

আরও পড়ুন: শিক্ষকের বিরুদ্ধে ফৌজদারি মামলার আগে তদন্ত: কেরল হাইকোর্ট

গত ২৯ জানুয়ারি আরজি কর মামলা শীর্ষ আদালতে শুনানির জন্য ওঠে। ওই সময়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খন্না পরিবারের কাছে জানতে চান, তারা কোন আদালতে ওই মামলাটি রাখতে চায়। তারা জানায়, সিবিআই তদন্তে ত্রুটি রয়েছে। তাই বিষয়টি বিচার হোক হাইকোর্টে। সোমবার মামলাটি সুপ্রিম কোর্টে উঠে। নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণা নন্দী আদালতে অনুরোধ করেন হাইকোর্টের একক বেঞ্চকে বলা হয়, সিবিআইকে এই মামলায় আরও তদন্ত করার জন্য। ওই অনুরোধে সাড়া দেয়নি শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতি খন্না বলেন, “আমরা এই নিয়ে কোনও মন্তব্য করব না। হাই কোর্টের একক বেঞ্চ আবেদন শুনতে পারে।”

দেখুন ভিডিও

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d