Wednesday, August 19, 2026
HomeScrollশতদ্রু দত্ত-র ২২ কোটি টাকার সম্পত্তি ফ্রিজ করল সিট!
Satadru Dutta

শতদ্রু দত্ত-র ২২ কোটি টাকার সম্পত্তি ফ্রিজ করল সিট!

শতদ্রুর রিষড়ার বাড়িতে হানা দেয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ!

ওয়েব ডেস্ক : বড় বিপাকে শতদ্রু দত্ত (Satadru Dutta)। এবার তাঁর বাড়িতে হানা দিল রাজ্য সরকারের তৈরি করা বিশেষ তদন্তকারী দল (SIT)। জানা যাচ্ছে, মেসির ভারত সফরের মূল উদ্যোক্তার একাধিক সম্পত্তি ফ্রিজ করা হয়েছে। সূত্রের খবর, শতদ্রুর ২২ কোটি টাকার সম্পত্তি ফ্রিজ করল বিশেষ তদন্তকারী দল।

জানা গিয়েছে, শুক্রবার শতদ্রুর রিষড়ার বাড়িতে হানা দেয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সেই সময় তাঁর তিন তলার বাড়িতে পরিচারিকা বাদ দিয়ে ছিলেন না অন্য কেউ। শতদ্রুর বাড়িতে তল্লাশি চালানো হয় বলে খবর। এর পর নানা লেনদেন খতিয়ে দেখা হয়। তার পরেই ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয় বলে খবর। তবে এই টাকার মধ্যে স্পনসরদের থেকে প্রাপ্ত টাকা বা টিকিট বাবদ পাওয়া টাকা রয়েছে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

আরও খবর : ‘বাংলায় সুযোগ দিয়েই দেখুন…’,ভোটের বাদ্যি বাজিয়ে পরিবর্তনের ডাক মোদির

অন্যদিকে, পুলিশি জেরায় যুবভারতী স্টেডিয়ামে ঘটে যাওয়া ঘটনা নিয়ে বিস্ফোরক দাবি করেছেন শতদ্রু! তিনি বলেন, মেসির (Messi) নিরাপত্তারক্ষীরা জানিয়েছিলেন, তাঁর গায়ে হাত দেওয়া বা তাঁকে জড়িয়ে ধরার বিষয়টি পছন্দ করেননি মেসি। তবে প্রশ্ন উঠছিল মাঠের মধ্যে এত লোক কোথা থেকে এল? এ নিয়েও জবাব দিয়েছেন শতদ্রু দত্ত। তিনি জানিয়েছে, মাঠে প্রবেশের জন্য দেড়শো জনকে অ্যাক্সেস কার্ড দেওয়া হয়েছিল। কিন্তু, প্রভাবশালীদের কারণে, সেটি তিন গুণ পর্যন্ত বাড়ানো হয়ছিল। সঙ্গে তিনি জানিয়েছেন, মেসির ভারত সফরের জন্য তাঁকে ৮৯ কোটি টাকা দেওয়া হয়েছিল। কর বাবদ ভারত সরকারকে দিতে হয়েছিল ১১ কোটি টাকা। এই টাকাগুলি ৬০ শতাংশ স্পনসর ও টিকিট বিক্রি করে এসেছিল।

প্রসঙ্গত, মেসিকে (Messi) একঝলক দেখার জন্য হাজার হাজার টাকা খরচ করে স্টেডিয়েমে এসেছিলেন বহু সমর্থক। কিন্তু ভিআইপিরা তাঁকে ঘিরে ছিল সেদিন। সেই কারণে তাঁকে দেখার সুযোগ পাননি দর্শকরা। তার পরেই স্টেডিয়ামে ভাঙচুর চালান বহু সমর্থক। এই ঘটনায় আয়োজর শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়। যার মধ্যে ছিল জামিন অযোগ্য মামলাও। তার পরেই এবার শতদ্রু দত্ত-র ২২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল বিশেষ তদন্তকারী দল।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor slot gacor