Saturday, July 18, 2026
HomeBig newsসোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদল, নতুন নাম ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari

সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদল, নতুন নাম ঘোষণা মুখ্যমন্ত্রীর

এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ওয়েব ডেস্ক : বাংলায় রাজনৈতিক পালাবদলের পর ঐতিহাসিক সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বদল করা হল সোরাবর্দি অ্যাভিনিউয়ের (Suhrawardy Avenue) নাম। এর নাম বদলে রাখা হবে গোপাল মুখার্জী রোড (Gopal Mukherjee Road)। শনিবার পশ্চিমবঙ্গ দিবসেই এমন সিন্ধান্ত নেওয়া হয়েছে বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

পার্ক সার্কাসের অন্যতম ব্যস্ততম রাস্থা হল এটি। সেভেন পয়েন্টের কাছে হওয়ার কারণে এই রাস্তা দিয়ে শহরের নিভিন্ন জায়গায় যাওয়া যায়। তবে রবিবার সোশ্যাল মিডিয়ায় সোরাবর্দি অ্যাভিনিউয়ের (Suhrawardy Avenue) নাম বদলের কথা জানান মুখ্যমন্ত্রী।

আরও খবর : ‘আমি প্রদেশ সভাপতি নই’, ভুয়ো খবর নিয়ে ক্ষুব্ধ দীপা দাশমুন্সি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

তিনি লেখেন, শনিবার, ‘পশ্চিমবঙ্গ দিবসের ঐতিহাসিক মুহূর্তে কলকাতা পৌরসভা একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। যা একটি ঐতিহাসিক ভুল সংশোধনের ক্ষেত্রে অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা পালন করবে। আমি এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।’ এর পরেই জানান, এখন থেকে সুহরাওয়ার্দী অ্যাভিনিউ-এর নতুন নামকরণ করা হবে ‘গোপাল মুখার্জি রোড’।

মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) আরও লিখেছেন, “কয়েক দশক ধরে আমাদের শহরের একটি প্রধান রাস্তার নাম এমন একজনের নামে ছিল। যিনি স্রেফ রাজনৈতিক ফায়দা লোটার জন্য রাষ্ট্রীয় ক্ষমতাকে অস্ত্র হিসেবে অপব্যবহার করেছিলেন। নিরীহ নাগরিকদের গণহত্যার নীলনকশা তৈরি করেছিলেন। শ্রী গোপাল মুখার্জির নামানুসারে এই রাস্তার নতুন নামকরণ করার মাধ্যমে অবশেষে একটি ঐতিহাসিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হল। তিনি ছিলেন সেই নির্ভীক প্রাণ, যিনি হাজার হাজার নিরীহ মানুষের জীবন বাঁচাতে এবং তাদের রক্ষা করতে এক প্রধান রক্ষক হিসেবে এগিয়ে এসেছিলেন। একজন প্রকৃত অভিভাবক ও ত্রাণকর্তাকে সম্মান জানিয়ে অবশেষে এই ঐতিহাসিক সত্যকে পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হল।”

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot