HomeScrollকলকাতা বন্দরে মাফিয়ারাজ! শৃঙ্খলা ফেরাতে কী পদক্ষেপ নিচ্ছে শুভেন্দু সরকার?
Suvendu Adhikari

কলকাতা বন্দরে মাফিয়ারাজ! শৃঙ্খলা ফেরাতে কী পদক্ষেপ নিচ্ছে শুভেন্দু সরকার?

বন্দর এলাকার নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে কী করবে রাজ্য? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: কলকাতা বন্দরে (Kolkata Port) পাচার, পণ্য চুরি, কালোবাজারি এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি রুখতে কড়া পদক্ষেপের পথে রাজ্য সরকার (West Bengal Government)। বন্দর এলাকার নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন সংস্থাকে নিয়ে যৌথ সমন্বয় ব্যবস্থা গড়ে তোলার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, কলকাতা বন্দরে রাজস্ব ক্ষতি, অবৈধ কার্যকলাপ এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সম্ভাব্য হুমকি মোকাবিলায় নিয়মিত নজরদারি চালানো হবে। এ জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, সিআইএসএফ, কলকাতা পুলিশ, বন্দর কর্তৃপক্ষ এবং রাজ্য ও কেন্দ্রের গোয়েন্দা বিভাগের মধ্যে সমন্বয় বাড়ানো হবে।

আরও পড়ুন: পঞ্চায়েতে ১১ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ! কবে থেকে আবেদন? বড় ঘোষণা দিলীপ ঘোষের

মুখ্যমন্ত্রী জানান, প্রতি মাসে কলকাতা পুরনিগম, বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস, সিআইএসএফ, কলকাতা পুলিশ এবং ভারত ও পশ্চিমবঙ্গ সরকারের গোয়েন্দা সংস্থাগুলির প্রতিনিধিদের নিয়ে বৈঠক হবে। এই বৈঠকে রাজস্ব ফাঁকি, পাচার, পণ্য চুরি এবং অন্যান্য অবৈধ কার্যকলাপ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে। তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ বন্দরগুলিতে বিদেশি গুপ্তচর সংস্থাগুলির নজর থাকার বিষয়টি নতুন নয়। অতীতে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতারের ঘটনাও ঘটেছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনওরকম আপস করা হবে না বলেই স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সাংবাদিক বৈঠকে রাজনৈতিক আক্রমণও শানান শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে কলকাতা বন্দরের বিভিন্ন এলাকায় প্রভাবশালী গোষ্ঠীর মদতে বেআইনি কার্যকলাপ চলত। তিনি দাবি করেন, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাবের সুযোগ নিয়ে অপরাধচক্র সক্রিয় ছিল। মুখ্যমন্ত্রীর কথায়, অতীতে সিআইএসএফ ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকায় অপরাধচক্র সুবিধা পেত। তবে বর্তমান সরকার সেই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে বদ্ধপরিকর।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News