Saturday, August 8, 2026
HomeScrollতারাতলা বিপর্যয়ে কড়া বার্তা, তিন স্থপতির লাইসেন্স বাতিল
Taratala Collapse

তারাতলা বিপর্যয়ে কড়া বার্তা, তিন স্থপতির লাইসেন্স বাতিল

তিন স্থপতির লাইসেন্স বাতিল, গোটা রাজ্যেই কাজের উপর নিষেধাজ্ঞা

কলকাতা: তারাতলার নির্মীয়মাণ (Taratala Incident) গুদাম ধসের ঘটনায় কড়া প্রশাসনিক পদক্ষেপ নিল রাজ্য সরকার। দুর্ঘটনার তদন্তে গাফিলতির অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্মাণ প্রকল্পের দায়িত্বে থাকা তিন স্থপতির লাইসেন্স বাতিল করা হয়েছে। পাশাপাশি তাঁদের এবং তাঁদের সংস্থাকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। এর ফলে শুধু কলকাতা নয়, রাজ্যের কোনও পুরসভা বা পঞ্চায়েত এলাকাতেও তাঁরা আর স্থপতি হিসেবে কাজ করতে পারবেন না।

সরকারি সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত স্থপতি সুপ্রতিম চৌধুরি এবং তাঁর দুই সহযোগী রূপক বন্দ্যোপাধ্যায় ও শান্তনু দত্তের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ, নির্মীয়মাণ গুদামের তত্ত্বাবধানে গুরুতর অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

আরও খবর : ডেঙ্গু রুখতে স্কুলের পোশাকে বড় বদল, ফুল শার্ট-প্যান্ট বাধ্যতামূলক, মেয়েদেরও ঢাকতে হবে পা

ঘটনার পরদিনই বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, নির্মাণ প্রকল্পে যুক্ত স্থপতি, পরিকল্পনাবিদ, ডিজাইনার এবং তাঁদের সংস্থাগুলির উপরই প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বর্তায়। সেই দায়িত্বে গাফিলতি প্রমাণিত হলে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছিলেন তিনি। সেই ঘোষণার পর এবার কার্যকর হল প্রশাসনিক সিদ্ধান্ত।

উল্লেখ্য, গত ২৪ জুন দুপুরে তারাতলায় নির্মীয়মাণ একটি গুদাম আচমকাই ধসে পড়ে। সেই সময় সেখানে নির্মাণকাজ চলছিল। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন বহু শ্রমিক। পুলিশ, দমকল, এনডিআরএফ এবং সেনাবাহিনীর যৌথ উদ্ধার অভিযানে অনেককে জীবিত উদ্ধার করা হলেও সরকারি হিসাবে এই দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয় এবং একাধিক শ্রমিক আহত হন।

তারাতলা বিপর্যয়ের পর নির্মাণক্ষেত্রে নিরাপত্তা বিধি ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছিল। প্রশাসনের দাবি, এই পদক্ষেপের মাধ্যমে ভবিষ্যতে নির্মাণ প্রকল্পে গাফিলতি রুখতে কঠোর বার্তা দেওয়া হল। নিরাপত্তা বিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট পেশাদারদের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট করেছে রাজ্য সরকার।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor