Sunday, May 31, 2026
HomeScrollকলকাতা বিমানবন্দরে বিমান ওঠা নামা পর্যবেক্ষণে এবার বিশেষ ব্যবস্থা

কলকাতা বিমানবন্দরে বিমান ওঠা নামা পর্যবেক্ষণে এবার বিশেষ ব্যবস্থা

কলকাতা: কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) আবহাওয়া (Weather) পর্যবেক্ষণে এবার বিশেষ ব্যবস্থা। দুই রানওয়ের (Two runways) দুই প্রান্তে এয়ারক্রাফটের টাচডাউন পয়েন্টে দু জোড়া সেন্সর বসানো হয়েছে। অন্য ১ জোড়া সেন্সর রানওয়ের মাঝে বসানো হয়েছে।

এবার অটোমেটেড ওয়েদার অবজারবিং সিস্টেমে (Automated Weather Observing System) কলকাতা বিমানবন্দরে বিমানের ওঠানামা পর্যবেক্ষণ করা যাবে। হাওয়া অফিস এবং মৌসম ভবনের সহায়তায় এই ব্যবস্থা চালু হয়েছে।

বিমানবন্দরের রানওয়ের দুপাশে ছয়টি সেন্সর বসানো হয়েছে।

আরও পড়ুন: মেটা প্ল্যাটফর্মকে আইনি চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সেন্সরগুলো তাপমাত্রা, বাতাসের গতি, আপেক্ষিক আর্দ্রতা, রান ওয়ের দৃশ্যমানতা এবং মেঘের উচ্চতা সহ আবহাওয়া সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করবে। এইসঙ্গে রিয়েল-টাইম ডেটা সিস্টেমে সরবরাহ করবে।

আবহাওয়ার পরিস্থিতি মূল্যায়ন করতে ও বিমান চলাচল পরিচালনায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে বলে মনে করছেন কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।

এর আগে বিমান পরিচালনায় আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রতি ৩০ মিনিটে অন্তর পাওয়া যেত।

কুয়াশা ও কম দৃশ্যমানতার কারণে কলকাতা বিমানবন্দরে প্রায়ই বিমান পরিচালনা ব্যাহত হয়।

নতুন স্বয়ংক্রিয় ব্যবস্থায় আবহাওয়া পরিবর্তনের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে। বিমানের ওঠা নামায় এই ব্যবস্থা সহায়ক হবে বলে মনে করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। দুই রানওয়ের দুই প্রান্তে এয়ারক্রাফটের টাচডাউন পয়েন্টে দু জোড়া সেন্সর  বসানো হয়েছে। অন্য  ১ জোড়া সেন্সর রানওয়ের মাঝে বসানো হয়েছে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO