HomeScrollটলিপাড়ায় ফিরেছে স্বাভাবিক ছন্দ, শান্তিপূর্ণ কাজের পরিবেশ দেখে মামলা নিষ্পত্তি হাইকোর্টের
Calcutta High Court

টলিপাড়ায় ফিরেছে স্বাভাবিক ছন্দ, শান্তিপূর্ণ কাজের পরিবেশ দেখে মামলা নিষ্পত্তি হাইকোর্টের

দেড় মাস ধরে অভিযোগহীন শুটিং, পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ তথ্য ও সংস্কৃতি দফতরকে

ওয়েব ডেস্ক : টলিপাড়ায় (Tollywood) দীর্ঘদিনের অচলাবস্থার পর ফিরেছে স্বাভাবিক কাজের পরিবেশ। শুটিং নির্বিঘ্নে চলছে এবং গত দেড় মাসে তথ্য ও সংস্কৃতি দপ্তরের কাছে কোনও অভিযোগ জমা পড়েনি। এই পরিস্থিতির প্রেক্ষিতে টলিউডের পরিচালকদের একাংশের দায়ের করা মামলার নিষ্পত্তি ঘোষণা করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

বুধবার রাজ্য আদালতে জানিয়েছে, অ্যাডিশনাল সেক্রেটারি ও এক্স অফিসিয়াল ডিরেক্টর অফ ফিল্মস, ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন এন্ড কালচারাল অ্যাফেয়ার্স রিপোর্ট অনুযায়ী, নিজেদের মধ্যে শান্তিতে শুটিং চালানো যাচ্ছে। ডিপার্টমেন্ট এর কাছে কোনও অভিযোগ যায়নি। তারা প্রডিউসার, টেকনিশিয়ান, গিল্ড, আর্টিস্টদের সঙ্গে সমন্বয় রেখেছে। দফতর শান্তি বজায় রেখে নির্দেশ দিয়েছে।

আরও খবর : ৯৬টি লোকেশন, আড়াই হাজার শিল্পী! ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে চমকে দিলেন শিবপ্রসাদ

বিচারপতির অমৃতা সিনহা মামলা নিস্পত্তি ঘোষণা করে রায়ে উল্লেখ করেন, দফতরকে প্রতিনিয়ত পর্যবেক্ষণ রাখতে হবে কাজ কিভাবে চলছে। যাঁরা কাজ করছে তাঁরা যাতে কোনও বাধা বিঘ্ন ছাড়া কাজ করতে পারে।

[youtube-feed feed=1]
Read More

Latest News