Thursday, July 16, 2026
HomeScrollরেড রোড হবে যোগা দিবস, ‘বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে, পুলিশকে নির্দেশ...
Calcutta High Court

রেড রোড হবে যোগা দিবস, ‘বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে রইল না কোনও আইনি বাধা

কলকাতা: রেড রোডেই (Red Road) আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে কোনও আইনি বাধা রইল না। এই কর্মসূচিকে কেন্দ্র করে রেড রোড বন্ধ রাখার যে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছিল, তাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় কোনও ধরনের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তবে জনস্বার্থের জন্য পুলিশকে বিকল্প রাস্তা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ২১ তারিখ অনুষ্ঠানের পরেই পুলিশকে রেড রোড খালি করে দেওয়ার ব্যবস্থা করতে হবে বলেও নির্দেশ।বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য পুলিশকে নির্দেশ দেন, সব নাগরিকের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে।

রেড রোড বন্ধের (Red Road Closed) জন্য কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) আইনজীবীদের যাতায়াত ও কলকাতা হাইকোর্ট অভিমুখী যান চলাচল অব্যাহত থাকে সেই বিষয় কলকাতা পুলিশ কমিশনারকে নজর রাখতে হবে। সময় মত যাতে কলকাতা হাইকোর্টের কর্মচারী এবং আইনজীবীরা পৌঁছতে পারেন সে বিষয়েও খেয়াল রাখতে হবে। নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচাৰ্যর। অনুষ্ঠান রবিবার। রবিবারের আগে অন্যান্য দিনগুলির ক্ষেত্রে এই রায় প্রযোজ্য। মামলায় সেনাবাহিনীকে সংযুক্ত করার নির্দেশ ২৪ জুন মামলার পরবর্তী শুনানি।অল ইন্ডিয়া ল-য়ার্স অ্যাসোসিয়েশনের করার মামলার প্রেক্ষিতে আদালতে এই রায়।

আরও পড়ুন:নারী সুরক্ষার জোর, দুর্নীতি রোধে কড়া পদক্ষেপ সরকারের, রাজ্যপালের ভাষণে ‘ভয় আউটের বার্তা

মামলার শুনানিতে বিকাশ রঞ্জন ভট্টাচাৰ্য বলেন, মোদির ২১ জুন যোগা অনুষ্ঠান ৭ দিন ধরে রেড রোড বন্ধ। রেড রোডের ৫০% দিয়ে গাড়ি চলাচল করলে কোনও অসুবিধা নেই। হাইকোর্টে আইনজীবীদের ঘুরে আসতে হচ্ছে। বিচারপতি সৌগত ভট্টাচাৰ্য রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করেন, অনুষ্ঠানটি রেড রোডে না করে ব্রিগেডে নয় কেন? বিল্লদ্বল ভট্টাচাৰ্য বলেন, এই মামলা গ্রহণ যোগ্য নয়। সেনাবাহিনী এই অনুষ্ঠানের জন্য রেড রোডের অনুমোদন দিয়েছে। এটা রাজ্য সরকারের অনুষ্ঠান। একই সঙ্গে এএজি জানান, মাত্র ৮০০ মিটার রাস্তা বন্ধ করা হয়েছে। বাকি সব রাস্তা খোলা আছে।আবেদকারী উত্তপাড়ার বাসিন্দা তার যাতায়াতের সঙ্গে রেড রোডের কোনও সম্পর্ক নেই। বিকল্প যাতায়াতের রাস্তার ব্যবহার করেছে পুলিশ। প্রধামন্ত্রীর নিরাপত্তা দেখেন এস পি জি। ব্রিগেডে করলে নিরাপত্তার অভাব সেই কারণে রেড রোড।

বিচারপতি জানতে চান, ওই কর্মসূচি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পালন করা হলে কী ক্ষতি হতো? তিনি বলেন, ‘মানছি এটা রাজ্যের সরকারি অনুষ্ঠান, এটা রাজনৈতিক নয়। তার পরেও বলছি, এটা ব্রিগেডে হলে নাগরিকের রেড রোড ব্যবহারে সমস্যা হতো না। গোটা রাস্তাই বা কেন বন্ধ, কেন অর্ধেক খোলা নয়?’তিন সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। একই সঙ্গে পুলিশকে তাঁর নির্দেশ, বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে সব নাগরিকের জন্য, যাতে তাঁরা সুষ্ঠু ভাবে গন্তব্যে পৌঁছতে পারেন। অনুষ্ঠান শেষ হলেই যাতে রেড রোড ব্যবহার করা যায়, তা পুলিশকে নিশ্চিত করতে হবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot