Saturday, July 18, 2026
HomeScrollবিরোধী দলনেতা মামলায় বড় মোড়! হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভশন বেঞ্চে যাচ্ছেন...
Calcutta High Court

বিরোধী দলনেতা মামলায় বড় মোড়! হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভশন বেঞ্চে যাচ্ছেন শোভনদেব?

মামলা প্রসঙ্গে কী জানিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়ের আইনজীবীরা? জেনে নিন

কলকাতা: বিধানসভার বিরোধী দলনেতা (WB Assembly Opposition Leader Case) পদ নিয়ে রাজনৈতিক ও আইনি টানাপোড়েনের মধ্যেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশে আপাতত স্বস্তি পেয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। তবে এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chattopadhyay) আইনজীবীরা।

আইনজীবী সূত্রে জানা গিয়েছে, প্রথমে হাইকোর্টের নির্দিষ্ট ওয়েবসাইটে বিচারপতি কৃষ্ণা রাওয়ের পূর্ণাঙ্গ নির্দেশ আপলোড হওয়ার অপেক্ষা করা হবে। নির্দেশের পর্যবেক্ষণ অংশে কোন কোন বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, তা খুঁটিয়ে পর্যালোচনা করার পরই পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও আদালত কোনও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়নি, তবুও নির্দেশের পর্যবেক্ষণ ভবিষ্যৎ মামলার গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই মনে করছেন শোভনদেবের আইনজীবীরা।

আরও পড়ুন: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’-এর দাবি! কোষাধ্যক্ষ পরিচয়ে HDFC-কে চিঠি অরূপের

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে শুরু হয় বিতর্ক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন। অন্যদিকে, এন্টালির বিধায়ক সন্দীপন সাহা দাবি করেন যে ৫৮ জন বিধায়কের সমর্থন রয়েছে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। সেই দাবির ভিত্তিতেই বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতকে স্বীকৃতি দেন।

স্পিকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন শোভনদেব চট্টোপাধ্যায়। গত দু’দিন ধরে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে সেই মামলার শুনানি চলে। বৃহস্পতিবার আদালত জানিয়ে দেয়, বিরোধী ব্লকের বিধায়কদের নির্বাচনে আপাতত কোনও হস্তক্ষেপ করবে না আদালত। ফলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই বিরোধী দলনেতা পদে বহাল থাকছেন। যদিও মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি, আদালত জানিয়েছে জুলাই মাসে আবার এই মামলার শুনানি হবে।

বিধানসভার বাজেট অধিবেশন শুরুর কয়েক ঘণ্টা আগে আদালতের এই নির্দেশ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, বিরোধী শিবিরের নেতৃত্ব নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, আপাতত তাতে ইতি টানল আদালতের এই অন্তর্বর্তী অবস্থান।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot