Thursday, June 18, 2026
HomeScrollতৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’-এর দাবি! কোষাধ্যক্ষ পরিচয়ে HDFC-কে চিঠি অরূপের
Arup Biswas

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’-এর দাবি! কোষাধ্যক্ষ পরিচয়ে HDFC-কে চিঠি অরূপের

দলের তহবিলের অপব্যবহার রুখতে লেনদেন বন্ধ রাখার আবেদন তৃণমূল নেতার

কলকাতা: মেসি-কাণ্ডে আইনি জটিলতার মাঝেই নতুন বিতর্কে (Messi Controversy) জড়ালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। তৃণমূল কংগ্রেসের (TMC) কোষাধ্যক্ষ পরিচয় দিয়ে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবিতে HDFC ব্যাঙ্কের সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি পাঠিয়েছেন তিনি। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা।

চিঠিতে অরূপ বিশ্বাস দাবি করেছেন, দলের অভ্যন্তরে বর্তমানে অনিশ্চয়তা ও মতবিরোধের পরিস্থিতি তৈরি হয়েছে। সাংসদ ও বিধায়কদের একাংশ দল ছেড়েছেন বা বিদ্রোহী অবস্থান নিয়েছেন বলে উল্লেখ করে তিনি ব্যাঙ্ককে জানিয়েছেন, এই পরিস্থিতিতে দলের তহবিলের অপব্যবহারের আশঙ্কা রয়েছে। তাই কর্তৃত্ব সংক্রান্ত জটিলতার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সমস্ত লেনদেন বন্ধ রাখার আবেদন জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: গরহাজিরার ‘হ্যাটট্রিক’ শেষে অবশেষে থানায় অরূপ বিশ্বাস

অরূপের আরও দাবি, তাঁর সই করা কিছু চেক এখনও দলীয় দপ্তরে থাকতে পারে এবং সেগুলির অপব্যবহার হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই কারণেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অ্যাকাউন্ট ফ্রিজ করার অনুরোধ করেছেন তিনি।

তবে এখানেই তৈরি হয়েছে বড় প্রশ্ন। ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নতুন দলীয় কমিটিতে কোষাধ্যক্ষ পদে অরূপ বিশ্বাসের পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে শুভাশিস চক্রবর্তীকে। ফলে বর্তমানে অরূপ আদৌ দলের কোষাধ্যক্ষ হিসেবে নিজেকে দাবি করতে পারেন কি না, তা নিয়েই রাজনৈতিক ও সাংগঠনিক মহলে বিতর্ক তৈরি হয়েছে।

যদিও পুরনো কমিটিতে দীর্ঘদিন কোষাধ্যক্ষের দায়িত্ব সামলেছেন অরূপ। কিন্তু নতুন কমিটি গঠনের পর তাঁর সাংগঠনিক অবস্থান নিয়ে ধোঁয়াশা রয়েছে। একই সঙ্গে ব্যাঙ্কে সাইনিং অথরিটি আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করা হয়েছে কি না, তাও স্পষ্ট নয়।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এমন এক সময়ে এই চিঠি বিশেষ তাৎপর্যপূর্ণ, যখন দলের সাংগঠনিক নিয়ন্ত্রণ নিজের হাতে ধরে রাখতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহী শিবিরের সক্রিয়তার মধ্যেই অরূপের এই পদক্ষেপ তৃণমূলের অন্দরে নতুন অস্বস্তি তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে মেসি-সফর সংক্রান্ত মামলায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে তদন্তও চলছে। সেই চাপের মধ্যেই তাঁর এই পদক্ষেপ ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে এ কি শুধুই আর্থিক সুরক্ষার আবেদন, নাকি দলের বর্তমান নেতৃত্বের প্রতি অসন্তোষের ইঙ্গিত?

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto