HomeScrollনতুন বৌয়ের প্রেমে গদগদ তরুণ, ট্রেনের বার্থে শুয়ে যাত্রীদের সামনেই অবাধ আদর
Viral

নতুন বৌয়ের প্রেমে গদগদ তরুণ, ট্রেনের বার্থে শুয়ে যাত্রীদের সামনেই অবাধ আদর

সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে

ওয়েব ডেস্ক: দূরপাল্লার ট্রেনে (Long Distance Train) নতুন বৌকে নিয়ে যাত্রা করছেন তরুণ। রাত গড়াতেই নীচের বার্থে শুয়ে পড়লেন দু’জনে। স্ত্রীকে জড়িয়ে শুয়ে তাঁকে চুমু খেতে শুরু করলেন তিনি। লজ্জায় লাল হয়ে গেল নববধূর মুখ। হাসি হাসি মুখে স্বামীকে চুমু খেতে শুরু করলেন তিনিও। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (Viral)।

‘সিনেহিন্দ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ট্রেনের এসি কামরায় যাত্রীরা শুয়ে পড়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন। কিন্তু নবদম্পতি ডুবেছেন আদরের নেশায়। স্ত্রীর বুকে মাথা গুঁজে শুয়ে রয়েছেন তরুণ। তাঁর কপালে চুমু এঁকে দিচ্ছেন। স্ত্রীকে ইশারা করে গালে চুমু দিতে বললেন। লজ্জায়-হাসিতে গড়িয়ে পড়লেন দু’জনে।

আরও পড়ুন: ‘রাহুল সরে দাঁড়ান, মমতাই ইন্ডিয়া জোটের নেত্রী’, মণির মন্তব্যে তোলপাড় কংগ্রেস

 

View this post on Instagram

 

A post shared by CineHind (@cinehind)

চাদর দিয়ে মাথা ঢেকে পরস্পরকে জড়িয়ে শুয়ে পড়লেন তাঁরা। এই ঘটনাটি কোন ট্রেনে ঘটেছে তা জানা যায়নি। দম্পতির কাণ্ডজ্ঞান দেখে রেগে যান সহযাত্রীরা। এক জন আবার তাঁদের কার্যকলাপ ভিডিয়োবন্দি করেন। সেই ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে বিতর্কের ঝড় বয়ে যায়।

এক নেটাগরিক ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘‘চার দেওয়ালের ভিতর ব্যক্তিগত জিনিস রাখার চেষ্টা করুন। ট্রেনে আরও অনেকে যাতায়াত করেন। আপনাদের আদর দেখতে সকলে স্বচ্ছন্দ নন।’’ আবার এক জন ঠাট্টার সুরে লিখেছেন, ‘‘নবদম্পতিকে দেখে মনে হচ্ছে, মধুচন্দ্রিমার রেশ এখনও কাটেনি। স্থান-কাল-পাত্র নির্বিশেষে আদর চালিয়ে যাচ্ছেন।’’

[youtube-feed feed=1]
Read More

Latest News